আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবীগণ কাফিরদের মোক্ববিলায় ছিলেন অত্যন্ত কঠোর আর পারস্পরিক হৃদ্যতায় ছিলেন পুষ্পকোমল।" বলা বাহুল্য যে, এ ধরনের আরও অগণিত আয়াত ও হাদীসের দ্ব্যর্থহীন দাবি হচ্ছে দ্বীন-ধর্মের ক্ষেত্রে তর্ক-বিতর্ক অথবা মতবিরোধের প্রয়োজন হলে তা করতে হবে উত্তম পন্থায়-শালীনতার আলোকে। মতবিরোধ ইসলামের সূচনালগ্ন থেকেই চলে আসছে। সাহাবায়ে কিরামের (রা.) মধ্যেও ছিল । কিন্তু তা হতে হবে কুরআন সুন্নাহর সীমারেখা অনুসারে। েμাধ-ক্ষোভ, হিংসা-নিন্দা, গীবত-সমালোচনা, গালমন্দ- অশস্নীলতা ইত্যাদি হারাম কাজ পরিহার করত' সুন্দর ও শুভেচ্ছামূলক উপস্থাপনা, উত্তমপন্থা এবং শালীনতার সাথে তর্ক-বিতর্ক বা মতবিরোধ করা কুরআন-সুন্নাহের নির্দেশ এবং রাসূল (সা.) ও সাহাবা(রা.) গণের আদর্শ। কিন্তু দুঃখজনক বাস্তব সত্য যে, সাম্প্রতিক কালে কিছু এমন মতাদর্শীর আবির্ভাব ঘটেছে শুধু হিংসা-গীবত, অকথ্য গালমন্দ, অশালীন আচরণ, কুৎসা রটানো, আর অপবাদ দেয়াই এদের নিকট প্রতিপক্ষকে ঘায়েল করার অন্যতম হাতিয়ার। বিশেষ করে " আহলে হাদীস" নামক এ সম্মানজনক উপাধির দাবিদাররা আজ সমগ্র মুসলিম বিশ্বের সকল শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, মাযহাব অবলম্বী সাধারণ মুসলমান বিশেষতঃ ইমাম আবু হানীফা (রহ.) ও হানাফী মাযহাব এবং পাক ভারতের প্রথিতযশা আলিম উলামাগণকে বিদ্বেষী আμমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। সালফে সালেহীন সম্পর্কে ভ্রান্ত ধারণা দেয়া এবং তাদের বিরুদ্ধে অকথ্য ভাষা ব্যবহার করা এদের মজ্জাগত অভ্যাসে রূপ নিয়েছে। ইমাম আবু হানীফা (রহ.) এর নাম শুনলে তারা তেলে-বেগুনে জ্বলে উঠে। বে-আদব এবং অভদ্র-অশালীন হওয়া তাদের নিকট বীর হওয়ার সমতুল্য। প্রবাদ বাক্যে প্রসিদ্ধ আছে যে, কারো কুফরী কথা বা অশালীন বচন বর্ণনা করা কুফরী বা অশালীন নয়। তাই, আমি তাদের কিছু অশালীন আচরণ ও বিদ্বেষী উক্তি মুসলমানদেরকে অবগত করার ইচ্ছা করেছি। যাতে করে মুসলমানগণ তাদের ধ্যান-ধারণা, অশুভ চμান্ত ও দুরভিসন্ধি উপলব্ধি করতঃ এদের ষড়যন্ত্রের জাল থেকে অনুসন্ধিৎসু মুসলমানগণ আত্মরক্ষা ও

 ৪৮ । সূরা ফাতহ-২৯ (هذوض عؿول الله والظیي هؼہ اشضاء ػلی الکلبع عدوبء ثیٌھن) ৪৯। বিস্তারিত উদাহরণ সহ জানার জন্য দ্রষ্টব্য লেখকের বই "মাযহাব মানি কেন? মতবিরোধ অধ্যায় ।

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।