প্রকৃত "সালাফী"। আর তথাকথিত "সালাফী" নামের ধব্জাধারীরা নামে মাত্র "সালাফী"। সালফে সালেহীন বা পূর্ববর্তী সৎ ও মহৎ ব্যক্তিদের সঙ্গে তাদের কোনো সামঞ্জস্যতা নেই। তাই তারা সালাফী নয়, বরং তারা হলো "খেলাফী" অর্থাৎ বিরুদ্ধাচরণকারী। কারণ, তারা সালফ বা পূর্বসূরীদের কেবল খেলাফ ও বিরুদ্ধাচরণই করে আসছে, সালফে সালেহীনের আনুগত্যের লেশমাত্রও তাদের মধ্যে নেই। হ্যাঁ , সাম্প্রতিককালে শায়খ নাছীরুদ্দীন আলবানী এবং সউদি আরবের "রবী আল-মাদখালী ও মুহাম্মদ আল-মাদখালী প্রমুখ কট্টরপন্থী ব্যক্তিদের আনুগত্য ও তাক্বলীদ করতে তাদেরকে দেখা যাচ্ছে। আর এরাই তাদের সালফ তথা পূর্বসূরী ও অনুকরণযোগ্য ইমাম বলে বিবেচিত। সুতরাং বলা যেতে পারে, তারা এ সমস্ত কট্টরপন্থী ؿلق الـؼوصییي )সালাফু স সাউদিয়্যিন) সউদি সালফের অনুসরণ করে হিসেবে তারা সালাফী। পক্ষান্তরে সমস্ত মুসলিম উম্মাহ সালফে সালেহীনের অনুসরণ করে বিধায় তারা হলো প্রকৃত অর্থে "সালাফী"। এ অধ্যায়ে আশাকরি প্রতীয়মান হয়েছে যে, সালফে সালেহীনের সঙ্গে যাদের সামঞ্জস্যতা নেই তাদেরই নাম রেখেছে "সালাফী", আর হাদীসের সাথে যাদের কোন সম্পর্ক নেই তাদের নাম রেখেছে "আহলে হাদীস"। উলেস্নখ্য যে, সালফের সঙ্গে যে তাদের সামঞ্জস্যতা নেই বা হাদীসের সাথে তাদের কোন সম্পর্ক নেই তা তেমন মারাত্মক ব্যাপার নয়, মারাত্মক হলো সালফের সঙ্গে কোন সামঞ্জস্যতা না থাকা সত্বেও নিজেদের নাম সালাফী রাখা এবং সালাফী দাবি করা। আর হাদীসের সাথে কোনো সম্পর্ক না থাকা সত্বেও নিজেদের নাম আহলে হাদীস রাখা। কেননা এ নামের মুখোশ পরে সরলমনা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে তারা সহজে প্রতারণা করতে সক্ষম হচ্ছে। মোটকথা, তাদের সুদূরপ্রসারী ষড়যন্ত্র বাস্তবায়নের জাল হিসেবে তারা এ সমস্ত নাম ও ইসলামী পরিভাষা গুলো ব্যবহার করে আসছে। তাই এ নাম ও পরিভাষা সমূহের আসল রূপ উম্মোচন করা এবং এর মূল রহস্য উদঘাটন করে তা অনুধাবন করা প্রতিটি সত্যানুসন্ধিৎসু, ঈমানদার, উদার মুসলিমের একান্ত অপরিহার্য কর্তব্য।