আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

সম্মানিত পাঠক সমাজ ! সাহাবায়ে কিরাম (রা.) কি আমাদের সালাফ বা পূর্বসূরী নয়? নয়কি তাদের অনুসৃত আদর্শ আমাদের জন্য পাথেয়? আর তাঁরাই যদি আমাদের পূর্বসূরী না হয়, তাহলে কারা হবে? সুতরাং সাহাবা সম্বন্ধেই যাদের এ হীন মন্তব্য আর আক্বীদা তাদের সালাফী দাবি করা অবান্তর, হাস্যকর ও গভীর চμান্ত ঙ্ব আর কি হতে পারে? যদি হযরত সাহাবায়ে কিরাম (রা.) সম্বন্ধে তাদের এরূপ ধারণা আর এরূপ ঙ্বরী আক্বীদা হয় তাহলে সাহাবা পরবতীর্ তাবেয়ী ও আইম্মায়ে মুজতাহিদগণ সম্বন্ধে তাদের কেমন জঘন্যতম আক্বীদা ও বিরাগ-বিকর্ষণ হবে তা আর উলেস্নখ করার অপেক্ষা রাখে না। এমতাবস্থায় আমাদের প্রশ্ন হলো এতদসত্বেও কোন সূত্রে, কোন যুক্তিতে তারা সালাফী দাবি করে? নিরপেক্ষভাবে অনুসন্ধান করলেই দেখা যাবে যে, তারা মূলত ক্বাজী মুহাম্মদ ইবনে আলী আশ-শাওকানী (মৃত১২৫৫হিজরী) এবং শায়খ মুহাম্মদ নাছীরুদ্দীন আলবানীর (মৃত ১৯৯৯ইং-১৪১৯হি.) অনুসরণ-অনুকরণ, তথা তাক্বলীদ করে চলছে। আর তারা ইমামগণের তাক্বলীদ করাকে সম্পূর্ণ রূপে হারাম ও শিরক হিসেবে অভিহিত করেছেন। অথচ তারাই লা-মাযহাবীদের ইমামের পদ অলঙ্কৃত করেছেন। এছাড়া একই মতাদর্শের বিধায় লা-মাযহাবীরা সুবিধামতো কোনো কোনো ক্ষেত্রে ইমাম ইবনে হাযাম, (মৃত৪৫৬হিজরী) ইবনে তাইমিয়্যাহ (মৃত৭২৮ হিজরী) ইবনুল ক্বাইয়্যিম (মৃত ৭৫১) এবং মুহাম্মাদ ইবনে আব্দুল ওহহাব নজদী (মৃত১২০৬হিজরী) প্রমুখেরও অনুসরণ করে আসছে বলে বাস্তবে দেখা যায়। সুতরাং এ প্রশ্নটি থেকেই যায় যে, তথাকথিত "সালাফী" দাবিদাররা ৫ম শতাব্দী বা ১৪ শতাব্দী তথা নিকৃষ্টতম যুগের লোকের পদাঙ্ক অনুসরণ করে যদি সালাফী দাবি করার ধৃষ্টতা দেখাতে পারে তাহলে সাহাবা এবং প্রথম যুগের ইমাম বিশিষ্ট তাবেয়ী ইমামে আযম আবু হানীফা (রহ. জন্ম ৮০ হিজরী, মৃত ১৫০হি.) অথবা ইমাম মালেক (রহ. মৃত১৭৯হি.) অথবা ইমাম শাফেয়ী (রহ. মৃত ২০৪হি.) অথবা ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ. মৃত ২৪১হিজরী) প্রমুখ প্রথিতযশা ইমামগণ কর্তৃক প্রদত্ত কুরআন হাদীসের ব্যাখ্যার অনুসরণ যাঁরা করে আসছে তাঁরা "সালাফী" হবে না কেন? বরং আমরা বলব তাঁরাই হলো

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।