তাদের উক্ত আক্বীদার প্রমাণ স্বরূপ ভারতবর্ষে লা-মাযহাবীদের প্রধান মুখপাত্র নবাব ছিদ্দিক্ব হাসান খানের কয়েকটি উক্তি নিম্নে প্রদত্ত হল- "আর রওজাতুন নাদীয়াহ" নামক গ্রন্থে তিনি লিখেন- هول الظذبثی التووم ثہ دجۃ وكھن الظذبثی لیؾ ثذجۃ "সাহাবাগণের (রা.) কথা দলীল স্বরূপ পেশ করা যাবে না।" এবং তাদের বুঝ নির্ভরযোগ্য নয়। অন্য গ্রন্থে আরও লিখেন- وكؼل الظذبثی الیظلخ دجۃ "এবং সাহাবাগণের আমল দলীল হওয়ার উপযোগী নয়।" লা-মাযহাবীদের সর্বাধিনায়ক সাইয়্যেদ নযীর হুসাইন বলেন- زریاہکوقلاحصیبتجحتسین "সাহাবীদের কথা প্রমাণযোগ্য নয়"। লা-মাযহাবীদের আক্বীদা সাহাবায়ে কিরামের (রা.) আদর্শ অনুসরণের ব্যাপারে অনীহার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তাদের কতিপয় আলেম ভ্রষ্ট শিয়াদের পদাঙ্ক অনুসরণ করে সাহাবাদেরকে ফাসেক্বও বলেছে। লা-মাযহাবীদের বিশেষ মুখপাত্র নবাব ওয়াহিদুযযামান তার রচিত গ্রন্থ 'নুযুলুল আবরারে' লিখেছেন- إى هي الظذبثۃ هي ھو كبؿن کبلولیض وهخلہ یوبل كی دن هؼبویۃ وػوغ وهـیغح وؿوغح۔ "সাহাবাদের মধ্য হতে কিছু সংখ্যক ফাসেক্বও ছিল, যেমন- ওয়ালিদ, তেমনি ভাবে মুয়াবিয়া, উমর, মুগীরা ও সামুরা (রা.) প্রমুখ সম্বন্ধেও অনুরূপ বলা যেতে পারে "।(!)
৩৭ । আর রাওজাতুল নাদীয়া-পৃ.১/১৪১ ৩৮ । আর রাওজাতুল নাদীয়া-পৃ.১/১৫৪ ৩৯ । আততাজ আল-মুক্বালিস্নদ-পৃ.১৯২ ৪০ । ফাতাওয়ায়ে নজীরিয়া-পৃ.১/৩৪০ ৪১। নুযুলুল আবরার, পৃ.২/৯৪