আহলে হাদীসের আসল রূপ
/ 96
📝 Text 📖 PDF

ভূমিকা

بسم ہللا الرحمٰن الرحیم نحمدہ ونصلی علیٰ رسولہ الکریم

পাক ভারতে মুসলমানদের স্বাধীনতা আন্দোলনে ফাটল সৃষ্টি করে ইংরেজ বেনিয়াদের সর্বগ্রাসী আগ্রাসন বিস্তারের লক্ষ্যে তারা বিভিন্ন চμান্ত ও গভীর ষড়যন্ত্রে উপনীত হয়েছিল, এরই ফলশ্রুতিতে কাদিয়ানী, বেরলভী ও তথাকথিত আহলে হাদীস ইত্যাদি মতবাদের বহিঃপ্রকাশ। আহলে হাদীস নামের দাবিদাররা প্রথমে "মুহাম্মাদী" ও "মুয়াহহিদী" নামে আত্মপ্রকাশ করে। কিন্তু আহলে হক্ক বা আহলে সুন্নাত ওয়াল জামাতের জনগণ তাদেরকে লা-মাযহাবী, ওহহাবী ও গাইরে মুক্বালিস্নদ বলে আখ্যায়িত করতে থাকে। বিধায়, এ মতবাদের অন্যতম মুখপাত্র মুহাম্মাদ হুসাইন বাটালভী ইংরেজ সরকারের বরাবরে দরখাস্ত করে তাদের নতুন মতবাদের ছদ্মনাম "আহলে হাদীস" বরাদ্দ করে। এ নামের ছদ্মাবরণে সরলমনা মুসলমানদেরকে বিভ্রান্ত ও দ্বিধা-বিভক্ত করতঃ তদানীন্তন বৃটিশ সরকারের লক্ষ্য অর্জনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু বীর মুজাহিদ উলামায়ে দেওবন্দের সীমাহীন আত্মত্যাগের বিনিময়ে ইংরেজ বেনিয়ারা এদেশ ছাড়তে বাধ্য হয়। ফলে তাদের মদদপুষ্ট আহলে হাদীস ও অন্যান্য ফিরক্বাগুলো বিলুপ্তির দিকে ধাবিত হতে থাকে। বর্তমানে যখন সমগ্র বিশ্বে ইয়াহুদী-নাসারাদের সর্বগ্রাসী থাবা বিস্তার হতে যাচ্ছে, এ সুযোগে তাদের পূর্বপ্রতিষ্ঠিত মতবাদগুলো পুনরায় মাথাচাড়া দিতে আরম্ভ করছে। বিশেষ করে তথাকথিত আহলে হাদীস বা লা- মাযহাবী মতবাদ আজ মারাত্মক কর্মকাণ্ড ও সর্বনাশা প্রোপাগাণ্ডা শুরু করেছে। ইসলামের সূচনালগ্ন থেকে কুরআন-সুন্নাহ ভিত্তিক প্রতিষ্ঠিত মাযহাবের অনুসারী মুসলমানদেরকে তারা ভ্রান্ত বলে দাবি করছে। এ দেশের সর্বজনশ্রদ্ধেয় উলামায়ে কিরাম সম্বন্ধে কটুক্তি ও বিষোদগার করতেও তারা কুণ্ঠিত নয়। বিভিন্ন সংস্থার আড়ালে সেবার নামে, অর্থবলে

— Page 5 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.