আগমন ঘটবে যারা সাক্ষ্য দিলে তা গ্রহণ করার উপযুক্ত হবে না, আমাদের জন্য বিশ্বস্ত হবেনা, অঙ্গীকার রক্ষা করবে না, এক কথায় তাদের মধ্যে কেবল অসৎ ও অসঙ্গতিপূর্ণ আচরণই বহিঃপ্রকাশ ঘটতে থাকবে"। এ হাদীসের আলোকে এ কথা সুস্পষ্ট হয়ে যায় যে, ইসলামী ইতিহাসে অনুসরণীয় পূর্ববর্তী স্বর্ণযুগ বলতে উপরোলেস্নখিত তিনটি য্ুগই বুঝায়। আর এ তিন যুগের সমাপ্তি ঘটেছে হিজরী তৃতীয় শতাব্দীর সূচনালগ্নে। তাই হাফেয যাহাবী (রহ.) লিখেন "পূর্ববতীর্ যুগ বলতে হিজরী তৃতীয় শতাব্দীর সূচনালগ্নই বুঝায়"। উপরোক্ত আলোচনার আলোকে আমরা একথা সুদৃঢ়ভাবে বলতে পারি যে, সাহাবা, তাবেয়ী, ও তদসংশিস্নষ্ট আইম্মায়ে মুজতাহিদগণই আমাদের যোগ্য পূর্বসূরী। তাই কুরআন-হাদীসের সঠিক মর্ম অনুধাবনের ক্ষেত্রে তাদের আদর্শ, মতামত ও ব্যাখ্যার অনুসরণ যারা করবে একমাত্র তাঁরাই সালাফী দাবি করার অধিকার রাখে। আর যারা তাঁদের অনুসরণ করে না বা তাঁদের প্রতি বিরাগ ও ঙ্বরী ভাব পোষণ করে অথবা তাঁদের পরবতীর্ নিকৃষ্টতম যুগের কারও অনুসরণ করে তারা কোন μমেই সালাফী দাবি করার অধিকার রাখে না। বর্তমান তথাকথিত "সালাফী" দাবিদারদের সালফে ছালেহীন বা সাহাবা, তাবেয়ীন ও তদসংশিস্নষ্ট ইমামগণের সংগে কতটুকু সম্পর্ক রয়েছে(?) তা তলিয়ে দেখা প্রয়োজন। তাদের প্রকাশিত বিভিন্ন ধরনের পকেট পুস্তিকা ও চ্যালেঞ্জ-বিবৃতিতে পরিষ্..ারভাবে উলেস্নখ রয়েছে যে, " যারা পবিত্র কুরআন ও হাদীসের ভিত্তিতে জীবন সমস্যার সমাধান খুঁজে নিবে তারাই সালাফী বা আহলে হাদীস , তারাই মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতের অধিকারী।" ৩৩ তাদের এহেন বক্তব্য বাহ্যত খুবই আকর্ষণীয়। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই ধরা পড়বে যে তারা অত্যন্ত চাতুরতার সাথে বিষ মিশ্রণ করে দিয়েছে। কেননা তাদের এ বক্তব্যে সাহাবায়ে
৩১। বুখারী শরীফ ফাজায়েলে সাহাবা-হা.৩৬৫০ বিস্তারিত ব্যাখ্যা দেখুন ফাতহুল বারী পৃ.৭/৬ ৩২। মিজানুল ই'তেদাল-পৃ.১/৪ ৩৩ ।দ্র: আহলে হাদীস আন্দোলন কি ও কেন-পৃ.৪-১৩