হাদীসের কিতাব সমূহের উপর তাদের আস্থা ও নির্ভরতা হয় কোন হাদীসের ভিত্তিতে? তাই আমি তাদেরকে বলব লা-মাযহাবী হিসাবে আপনাদের মাযহাব অবলম্বী কারও মাধ্যম ব্যতীত হাদীস বর্ণনা করতে হবে। তবেই হাদীসের ক্ষেত্রে "আহলে হাদীসের" দে.রাত্ম্য ও চাতুরী ধরা পড়বে। আর মুসলমানরা বুঝতে সক্ষম হবে যে, "আহলে হাদীস" নামের অন্তরালে ইসলামপ্রিয় সাধারণ মুসলমানদেরকে দ্বীন থেকে সরানোর দুরভিসন্ধি আর ঈমান হরণের গভীর ষড়যন্ত্র ঙ্ব আর কোনো উদ্দেশ্য তাদের নেই। সব কিছু মিলিয়ে আমরা একথা বলতে পারি যে, তাদের এ নাম অবলম্বন, লবণের কে.টায় চিনি আর বিষের বোতলে মধুর লেবেল লাগানোরই নামান্তর।
সালাফী দাবির বাস্তবতা
সালাফী শব্দটির মূল হচ্ছে "সালাফ",যা সাধারণতঃ অতিবাহিত বা পূর্ববর্তী অর্থে ব্যবহৃত হয়ে থাকে। ৩০ আর যারা অতিবাহিত বা পূর্ববতীর্দের অনুসরণ-অনুকরণ করে তারাই হলো "সালাফী"। যেহেতু ইসলামী ইতিহাসের প্রথম তিন যুগের মহামনীষীগণ, অর্থাৎ সাহাবা (রা.)তাবেঈন ও তাবে তাবেয়ীগণই রাসূল (সা.) এর ভাষায় পূর্বসূরী হওয়ার সর্বোৎকৃষ্ট ও প্রকৃত অধিকারী। তাই, যে তাঁদের অনুসৃত আদর্শ ও ব্যাখ্যার আলোকে কুরআন হাদীসকে আঁকড়ে ধরবে সে-ই হবে সত্যিকারার্থে "সালাফী" তথা পূর্ববর্তীদের অনুসারী। সাহাবী ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত একটি সুপ্রসিদ্ধ হাদীসে মহানবী (সা.) ইরশাদ করেন-" আমার সর্বশ্রেষ্ঠ উম্মত, আমার যুগের উম্মত। (অর্থাৎ সাহাবাগণ সর্বশ্রেষ্ঠ উম্মত) অতঃপর শ্রেষ্ঠ উম্মত তাঁরা , যারা সাহাবাদের সঙ্গে সংশিস্নষ্ট হবে (অর্থাৎ তাবেয়ীগণ) অতঃপর শ্রেষ্ঠ উম্মত তাঁরা , যারা ২য় যুগের উম্মত। তথা তাবেয়ীগণের সঙ্গে সংশিস্নষ্ট হবে, (অর্থাৎ তাবে তাবেয়ীনগণ) অতঃপর এমন জনগোষ্ঠির
৩০ । আল-মু'জামূল অসিত-পৃ.৪৪৩