আহলে হাদীস দাবিদারদের মুহাদ্দিসগণ ও তাদের কিতাবগুলো কোথায়? হাদীস সংকলনের সূচনালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত হাদীস, তাফসীর, ফিক্বহ ও ইলমে হাদীস সংμান্ত যাবতীয় বিষয় এবং হাদীসের ব্যাখ্যামূলক অসংখ্য কিতাব রচিত হয়ে আসছে। আর উম্মতে মুসলিমার নিমিত্তে এ মহান খিদমাত মুজতাহিদ ইমাম অথবা তাদেরই মুকালিস্নদ উলামায়ে কিরামের অসীম ত্যাগ তিতীক্ষার ফলাফল। যা প্রতিটি জ্ঞানী মুসলিম মাত্রই স্বীকার করতে বাধ্য। ছিহাহ ছিত্তাহ (বুখারী শরীফ, নাসাঈ, আবুদাউদ, তিরমিযী ও ইবনে মাজাহ) এবং শরহে মায়া'নিল আসার , সুনানে বায়হাক্বী, মু'জামে তাবরানী, মুসতাদরাকে হাকেম, আল-মুখতারাহ, শরহুসসুন্নাহ, মুসনাদে আহমাদ সহ হাদীসের যাবতীয় কিতাবের সংকলকগণ হয়ত স্বয়ং মুজতাহিদ ছিলেন অথবা অন্য কোন ইমামের মুক্বালিস্নদ ছিলেন। অনুরূপভাবে বুখারী শরীফের বিশেষ বিশেষ ব্যাখ্যাগ্রন্থের প্রণেতা, যেমন- "ফাতহুল বারী" প্রণেতা ইবনে হাজার আসক্বালানী শাফেয়ী, উমদাতুল ক্বারী প্রণেতা বদরুদ্দীন আইনী হানাফী, ইরশাদুস সারী প্রণেতা শিহাবুদ্দীন ক্বাসতালানী শাফেয়ী, ফয়জুল বারী প্রণেতা আনওয়ার শাহ
২৮ । ইমাম বুখারীকে (রহ.) অনেকে মুজতাহিদ ইমামদের মধ্যে গণ্য করেছেন, পক্ষান্তরে শাহ অলিউল্লাহ মুহাদ্দেসে দেহলভী (রহ.) " আল-ইনসাফের" ৬৭ পৃষ্ঠায় ও আল্লামা তাজউদ্দীন সুবকী " তবক্বাতুশ শাফেয়ীয়ার" ২/২ পৃষ্ঠায় এবং গাইরে মুক্বালিস্নদ আলেম নবাব ছিদ্দিক্ব হাসান খাঁন "আবজাদুল উলূমের" ৮১০ পৃষ্ঠায় তাঁকে শাফেয়ী মাযহাবের অন্তর্ভূক্ত বলে গণ্য করেছেন। ইমাম মুসলিমও শাফেয়ী ছিলেন বলে "ছিদ্দিক্ব হাসান খান" "আল হিত্তার" ১৮৬ পৃষ্ঠায় উলেস্নখ করেছেন। আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরী "ফয়জুল বারী" ১/৫৮ পৃষ্ঠায় ইবনে তাইমিয়্যার উদ্ধৃতি দিয়ে ইমাম নাসাঈ ও আবু দাউদকে হাম্বলী মাযহাব অবলম্বী বলেছেন। অনুরূপভাবে ছিদ্দিক্ব হাসান খানও "আবজাদুল উলুম" ৮১০ পৃষ্ঠায় উভয়কে হাম্বলী বলে উলেস্নখ করেছেন। ইমাম তিরমিযী সম্বন্ধে শাহ অলি উল্লাহ " আল-ইনসাফের"৭৯ পৃষ্ঠায় মুজতাহিদ তবে হাম্বলী মাযহাবের প্রতি আকৃষ্ট এবং এক পর্যায়ে হানাফী বলে ও উলেস্নখ করেছেন। আর ইমাম ইবনে মাজাহকে আল্লামা কাশ্মীরী "ফয়জুল বারী" ১/৫৮ পৃষ্ঠায় শাফেয়ী বলে উলেস্নখ করেছেন। মোট কথা সবাই মুক্বালিদ তথা কোন না কোন মাযহাবের অন্তর্ভূক্ত ছিলেন। যদিও কোন কোন মাসআলায় আপন মাযহাবের খেলাফও করেছেন। যেমন ইমাম ত্বাহাবী হানাফী হওয়া সত্বেও কোন কোন মাসআলায় হানাফী মাযহাবের ভিন্ন মতও অবলম্বন করেছেন।