ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হোক এবং এ শব্দের পরিবর্তে "আহলে হাদীস" সম্বোধন করা হোক।
আপনার একান্ত অনুগত খাদেম আবু সাঈদ মুহাম্মাদ হুসাইন সম্পাদক, এশায়াতুস সুন্নাহ
দরখাস্ত মুতাবেক ইংরেজ সরকার তাদের জন্যে " ওহহাবী " শব্দের পরিবর্তে " আহলে হাদীস " নাম বরাদ্দ করেছে। এবং সরকারী কাগজ-চিঠিপত্র ও সকল পর্যায়ে তাদেরকে " আহলে হাদীস " সম্বোধনের নোটিশ জারি করে নিয়মতান্ত্রিকভাবে দরখাস্তকারীকেও লিখিতভাবে মঞ্জুরী নোটিশে অবহিত করা হয়। সর্বপ্রথম পাঞ্জাব গভর্নমেন্ট সেেμটারী মি. ডাবিস্নউ, এম, এন (ড.গ.ঘ) বাহাদুর চিঠি নং-১৭৫৮ এর মাধ্যমে ৩রা ডিসেম্বর ১৮৮৬ ইংরেজিতে অনুমোদনপত্র প্রেরণ করেন। অতঃপর ১৪ই জুলাই ১৮৮৮ ইং সি,পি গভর্নমেন্ট চিঠি নং-৪০৭ এর মাধ্যমে, ২০শে জুলাই ১৮৮৮ ইং ইউ,পি গভর্নমেন্ট চিঠি নং-৩৮৬ এর মাধ্যমে, ১৪ই আগস্ট ১৮৮৮ইং বোম্বাই গভর্নমেন্ট চিঠি নং-৭৩২ এর মাধ্যমে, ১৫ই আগস্ট ১৮৮৮ মাদ্রাজ গভর্নমেন্ট চিঠি নং-১২৭ এর মাধ্যমে, ৪ঠা মার্চ ১৮৯০ইং বাঙ্গাল গভর্নমেন্ট চিঠি নং-১৫৬নং এর মাধ্যমে দরখাস্তকারী মে.. আবু সাইদ মুহাম্মাদ হুসাইন বাটালভীকে অবহিত করা হয়। কোন মুসলিম জামাতের নাম অমুসলিম, নাস্তিক, মুসলমানদের চিরশত্রু খৃস্টান নাছারাদের মাধ্যমে বরাদ্দ করার ঘটনা ইসলামী ইতিহাসের পৃষ্ঠায় বিরল। যা কেবল হিন্দুস্তানী লা-মযাহাবীদেরই গে.রব ও সে.ভাগ্যের বিষয়(!) তাই তারা এ ইতিহাসটা অত্যন্ত গে.রবের সহিত নিজেদেরই পত্র-পত্রিকায় প্রকাশ করে তৃপ্তি লাভ করেছেন।
২২ । এশায়াতুস সুন্নাহ , পৃ. ৩২-৩৯ সংখ্যাঃ ২ খ.১১