আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

রক্ষা পাওয়ার জন্যে মরিয়া হয়ে উঠেছিল। তাই তারা তখন নিজেদের জন্য " মুহাম্মাদী" এবং পরবতীর্তে " আহলে হাদীস" নাম বরাদ্দ করার সম্ভাব্য সকল তৎপরতা চালিয়ে গিয়েছিল। এরই অংশ হিসেবে লা- মাযহাবীদের তৎকালীন অন্যতম মুখপাত্র মে.লভী মুহাম্মাদ হুসাইন বাটালভী লাহোরী বৃটিশ সরকারের প্রধান কার্যালয় এবং পাঞ্জাব, সি-পি, ইউ-পি, বোম্বাই, মাদ্রাজ, ও বাঙ্গাল সহ বিভিন্ন প্রাদেশিক কার্যালয়ে ইংরেজ প্রশাসনের আনুগত্য ও বশ্যতা স্বীকার করতঃ তাদের জন্য " আহলে হাদীস" নাম বরাদ্দ দেয়ার দরখাস্ত পেশ করেন। এ দরখাস্তগুলোর প্রতিউত্তর সহ তারই সম্পাদনায় প্রকাশিত তৎকালীন "এশায়াতুস সুন্নাহ" পত্রিকায়ও প্রকাশ করা হয়। যা পরে সাময়িক নিবন্ধ আকারেও বাজারজাত করা হয়। তাদের মানসিকতা ও লক্ষ্য-উদ্দেশ্য কিছুটা আঁচ করার জন্য পাঠক সমীপে তন্মধ্য হতে একটি দরখাস্তের অনুবাদ নিম্নে পেশ করছি। "বখেদমতে জনাব গভর্নমেন্ট সেেμটারী, আমি আপনার খেদমতে লাইন কয়েক লেখার অনুমতি এবং এর জন্য ক্ষমাও প্রার্থনা করছি। আমার সম্পাদিত মাসিক "এশায়াতুস সুন্নাহ" পত্রিকায় ১৮৮৬ ইংরেজীতে প্রকাশ করেছিলাম যে, ওহহাবী শব্দটি ইংরেজ সরকারের নিমক হারাম ও রাষ্ট্রদ্রোহীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সুতরাং এ শব্দটি হিন্দুস্তানের মুসলমানদের ঐ অংশের জন্য ব্যবহার সমীচীন হবে না, যাদেরকে " আহলে হাদীস" বলা হয় এবং যারা সর্বদা ইংরেজ সরকারের নিমক হালালী, আনুগত্য ও কল্যাণই প্রত্যাশা করে, যা বার বার প্রমাণও হয়েছে এবং সরকারী চিঠি পত্রে এর স্বীকৃতিও রয়েছে। অতএব, এ দলের প্রতি ওহহাবী শব্দ ব্যবহারের জোর প্রতিবাদ জানানো হচ্ছে এবং সাথে সাথে গভর্নর্মেন্টের বরাবর অত্যন্ত আদব ও বিনয়ের সাথে আবেদন করা যাচ্ছে যে, সরকারীভাবে এ ওহহাবী শব্দ রহিত করে আমাদের উপর এর

 ২১ । পৃ.২৪-২৬ সংখ্যাঃ২ খণ্ড ১১

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।