আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু মুহাদ্দিস ইবনে শাহীনের এ উক্তি নকল করার দ্বারা তাদের কী লাভ? তিনিও তো ৪র্থ শতাব্দীর শেষার্ধের লোক। তাঁর মৃত্যু ৩৮৫ হিজরীতে। আর চার ইমামের অনুসরণের ধারা তো এর অনেক পূর্বেকার। সুতরাং তাদের বক্তব্য অনুযায়ী তারাই ৪র্থ শতাব্দীর শেষার্ধে বিদয়া'তের সূচনাকারী দল। অতএব আমরা হানাফী বা শাফেয়ী মাযহাব মানি, আর তারা মানে ৪র্থ শতাব্দীর ইমাম ইবনে শাহীনের মাযহাব। এ ছাড়া ইবনে শাহীন তো কেবল মাত্র একজন বিশেষজ্ঞ আলিম ছিলেন। শরীয়তের সর্বক্ষেত্রে অনুসরণ যোগ্য হিসেবে মুসলিম উম্মাহ তাকে গ্রহণ করেন নি। হাফেয যাহাবী (রহ.) তাঁর অসংখ্য ভুল ত্রুটির এক বিরাট দাস্তান উলেস্নখ করেছেন। তিনি তো কোন সাহাবী ছিলেন না, তাবেয়ীও ছিলেন না। লা- মাযহাবীরা কি কোন সাহাবী বা তাবেয়ী অথবা হুজুর (সা.) এর পবিত্র হাদীসে উলেস্নখিত উত্তম যুগ তথা স্বর্ণযুগের কারও এ উপাধি মুহাম্মাদী প্রমাণ করতে পারবেন? সকল মুহাম্মাদী নামের ধব্জাধারীরা একত্রিত হয়েও যদি সক্ষম হবেন বলে মনে করেন তবে প্রমাণ করে দিন । এটাও তাদের প্রতি আমাদের চ্যালেঞ্জ। আর এ চ্যালেঞ্জ বংশানুμমে তথাকথিত সকল মুহাম্মাদীদের প্রতি বহাল থাকবে।

আহলে হাদীস নাম ইংরেজের বরাদ্দকৃত

বর্তমানে অবশ্য লা-মাযহাবীরা ওহহাবী বা সালাফী নামে আত্মপ্রকাশ করে সাউদি রিয়াল, দিনার, দিরহাম উপার্জনের মোহে ব্যতিব্যস্ত। কিন্তু ১২৪৬ হিজরীতে , তাদের উদ্ভবের সূচনালগ্নে যখন তেল পেট্রোলের পয়সার জমজমাট ছিল না, ওহহাবীদেরই যখন দুর্দিন-দুর্ভিক্ষ চলছিল, বিশেষ করে ভারতবর্ষে ইংরেজ বিরোধী ও ইংরেজ বিতাড়নের জিহাদে যারা অংশ নিয়েছিলেন তাদেরকে ইংরেজ সরকার ওহহাবী বলে আখ্যায়িত করেছিল, তখন লা-মাযহাবীরা ওহহাবী নামের আখ্যা থেকে

 ২০ । তাযকিরাতুল হুফফাজ, পুঃ ৩/১৮৪

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।