আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

মুহাম্মাদী কে?

ইতিপূর্বে আলোচিত হয়েছে যে, ১২৪৬হিজরীর পর এই উপমহাদেশে সৃষ্ট বিদয়া'ত ও নতুন ফিরক্বাটিকে মুসলমানগণ যখন ওহহাবী বলে আখ্যায়িত করতে থাকেন তখন তারা নিজেদেরকে মুহাম্মাদী বলে দাবি করে। সে হিসেবে মে.লভী আব্দুল হক্ব বেনারসী ও মে.. নজীর হুসাইন ভারতবর্ষের প্রথম মুহাম্মাদী নামের দাবিদার। অনুরূপভাবে তাদের তদানীন্তন অনুসারীরাও মুহাম্মাদী নামেই আত্মপ্রকাশ করতো। এ ধারায় নবাব ছিদ্দিক্ব হাসান খান ১২৭৫ হিজরীতে মে.. আব্দুল হক্ব বেনারসী থেকে লিখিতভাবে মুহাম্মাদী উপাধি লাভ করেন।

মুহাম্মাদী নামের রহস্য

মুহাম্মাদী বলে তারা বুঝাতে চায় যে, তারা সরাসরি নবী মুহাম্মদ (সা.)-এর অনুসারী, তারা কোন মাযহাবের তাক্বলীদ বা অনুসরণ করে না। তাই তারা হানাফী নয়, নয় শাফেয়ী, মালেকী বা হাম্বলী, বরং তারা মুহাম্মাদী। কিন্তু প্রশ্ন জাগে মুহাম্মাদ (সা.)-এর সত্যিকার অনুসারীদেরকেই যদি মুহাম্মাদী বলতে হয়, তাহলে হযরত সাহাবায়ে কিরাম(রা.) ও তাবেয়ীগণই তো এর সর্ব প্রথম ও সর্বাধিক উপয্‌ুক্ত ধারক ও বাহক, তাঁরা কেন তা গ্রহণ করেন নি? তাঁদের উপাধি মুহাম্মাদী নয় কেন? এ শব্দের ব্যবহার ও প্রয়োগের সূচনা ১২০০হিজরীর পর কেন? নবাব ছিদ্দিক্ব হাসান খান অবশ্য এ প্রশ্নের উত্তর দিতে যেয়ে চতুর্থ শতাব্দীর শেষার্ধের মুহাদ্দিস আবু হাফস উমার বিন আহমদ ইবনে শাহীন এর কথা উলেস্নখ করেছেন যে, ইবনে শাহীনের নিকট কোন মাযহাবের আলোচনা আসলে তিনি বলতেন,"আমি মুহাম্মাদী মাযহাবের"।

 ১৮ । মাযহাবে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াহ, পৃ. ৩৬ ১৯ । তাযকিরাতুল হুফফাজ, পৃ.৩/১৮৪ হেদায়াতুল মাসাইল ছিদ্দিক্ব হাসান খান, পৃ.৫২৫

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।