আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামে সন্ত্রাস-জঙ্গিবাদের স্থান নেই একটি সর্বকালীন ও সার্বজনীন মতাদর্শ, চিরশান্তি ও পরম মানবতার ধর্ম ইসলাম। ঐক্য, সে.হার্দ্য, সাম্য-ঙ্মত্রী, সহিষ্ণুতা, শান্তি ও নিরাপত্তার প্রতীক এই ধর্ম। হত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ বোমাবাজি ও অশস্নীলতা ইত্যাদি চরমপন্থী কর্মকাণ্ডের অস্তিত্ব ইসলামে মোটেই নেই। নাশকতামূলক কার্যμম ইসলাম আদে. সমর্থন করে না। অস্থিতিশীল পরিবেশ ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা ইসলামে কঠোর শাস্তিযোগ্য অপরাধ। আত্মঘাতী হামলা সম্পূর্ণ অ‣বধ ও মহাপাপ। জিহাদের নামে সন্ত্রাস, জঙ্গিবাদ অশিস্নলতা গর্হিত ও ঘৃণ্য অপকর্মের শামিল। জিহাদ আর সন্ত্রাস এক নয়। অন্যায়, অশান্তি ও অরাজকতা সৃষ্টির নাম হল সন্ত্রাস। শান্তিপূর্ণ অবস্থানে জিহাদ ও ক্বিতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টি মানেই ফাসাদ। আর এসব নিমূর্লে একমাত্র শরীয়ত সম্মত শুভ পদক্ষেপের নামই জিহাদ। ইসলাম কোন প্রকার সন্ত্রাসকে সমর্থন করে না। গায়ের জোরে কাউকে মুসলমান বানানোর একটি মাত্র ঘটনাও ইসলামের ইতিহাসে নেই। আল্লাহ পাক ইরশাদ করেন-( الإکغاٍ كی الضیي) ইসলামে কোন জবরদস্তি নেই ( বাকারা-২৫৬) ইসলামের নবী (সা.) সহিষ্ণুতার শিক্ষা দিয়েছেন। যারা পাথর ছুঁড়ে মারে তাদের কে ফুলের মালা আর যারা পথে কাঁটা পুঁতে তাদের জন্য ফুল বিছিয়ে দেয়া তাঁর আদর্শ। দীর্ঘ ১৩টি বছর মক্কায় আবু জাহেল গংদের সন্ত্রাস সহ্য করেছেন। সহ্য করেছেন ১০ বছর মদীনায় তাদের আμমণ ও অপবাদের ঝড়। এমনকি মক্কা বিজয়ের ঐতিহাসিক দিনে যখন রাসূল (সা.) দশ হাজার সাহাবী নিয়ে জন্মভূমি মক্কায় প্রবেশ করলেন, সেদিন চিরশত্রু পে.ত্তলিকদের সমুচিত শাস্তি প্রদানের অপূর্ব সুযোগ গ্রহণ করেন নি। ভীতসন্ত্রস্ত শত্রু মক্কাবাসীদেরকে কোন ভর্ৎসনা পর্যন্ত করলেন না। রাসূল (সা.) অত্যন্ত শান্ত কণ্ঠে বরং নিঃশর্ত মুক্তি ঘোষণা করলেন "আজকের দিনে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই, তোমাদের অনুতাপের কোনো কারণ নেই, যাও তোমরা আজ মুক্ত।" রহমতে আলমের কণ্ঠে ঘোষিত সাধারণ ক্ষমার আনন্দে প্রায় দুই হাজার লোক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয়। ক্ষমার মাধ্যমে তিনি মানবতার সেবা করেছেন। তলোয়ারের মাধ্যমে নয়। নয় প্রতিশোধ ও প্রতিহিংসার মাধ্যমে।

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।