আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

পত্র-পত্রিকায় এ ধরনের লেখা প্রায় প্রতিদিনই হেড লাইনে স্থান পেতো, যা এদেশের কারো অজানা নেই। এ সব কর্মকাণ্ডের পেছনে তাদের উদ্দেশ্য কী? মতলব কী? কী এর মূল রহস্য? তা আল্লাহ পাকই ভালো জানেন। পরিস্থিতি দেখে জনমনে প্রশ্ন জাগে জঙ্গিবাদের মতো একটি ঘৃণ্য কাজে আহলে হাদীস নেতারা জড়িত থাকবেন কেন? হাদীসের মতো পবিত্র শব্দ ও ইসলামের নামে কলঙ্কময় অধ্যায় তাদের মাধ্যমে কেন রচনা হবে? ইসলামের পবিত্র বিধান জিহাদকে তাদের মনগড়া সূত্রে কেন কলুষিত করবে? কেন তারা ধর্মের নামে অশস্নীলতা, হানাহানি-মারামারিতে লিপ্ত হবে? মহানবীর (সা.) আদর্শের প্রতিচ্ছবি ব্যক্তিবর্গের মাধ্যমে রচিত হোক অনাবিল শান্তির অধ্যায় তা-ই সর্বস্তরের জনগণের কামনা। আমার ধারণা মতে আহলে হাদীস মতবাদে বিশ্বাসী সাধারণ মানুষই জঙ্গিবাদের সঙ্গে জড়িতদের ঘৃণার চোখে দেখে। তাদের মতে এরা বিভ্রান্ত। শান্তির ধর্ম ইসলামের জন্য কলঙ্ক। তারা ইসলাম, দেশ ও জাতির দুশমন। ঐ সব নেতাগণ ইসলামের চরম শত্রুদের এজেন্ডা বাস্তবায়ন করতেই এ ধরণের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। হয়ত তারা নিজেরাও জানে না যে, তারা কেমন ভয়ঙ্কর পথে পা বাড়াচ্ছে। আমার বিশ্বাস সত্যিকারার্থে যদি কেউ আহলে হাদীস দাবি করে জঙ্গিবাদের সঙ্গে তার কোন সম্পর্ক হতে পারে না। পারে না সে বাড়াবাড়ি , বে-আদবী ও অশস্নীল আচরণে লিপ্ত হতে। তাই কিছু চিহ্নিত ব্যক্তিবর্গের কারণে আমি বলতে পারি না যে আহলে হাদীস মতবাদ মানেই জঙ্গিবাদ। এভাবে যে কোন সম্প্রদায়ের কেউ ভুল পথে চললে বা জঙ্গিবাদের মতো ঘৃণ্য কাজে লিপ্ত হলে বলা যাবে না যে, গোটা সম্প্রদায়টাই জঙ্গিবাদ। তবে যারা এ ধরণের কর্মকাণ্ডে লিপ্ত তাদের অবশ্যই ফিরে আসতে হবে। তারা যে ইসলামের অপব্যাখ্যা ও অবমূল্যায়নে আত্মনিয়োগ করেছে তা এদের নিজেরাই বুঝতে হবে। অন্যরাও তাদেরকে বারণ করতে হবে। বলে দিতে হবে ইসলামের সঙ্গে এ সব কর্মকাণ্ডের কোন সর্ম্পক নেই। নেই ধর্মের নামে অশস্নীলতা, গালমন্দ, বেআদবী ও বাড়াবাড়ির কোন উপায়।

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।