করছে। জিহাদকে তার বিকৃত অর্থে প্রয়োগ করে কলুষিত করছে। এগুচ্ছে ইসলামের শμদের এজেণ্ডা বাস্তবায়নের পথে। ঠেলে দিচ্ছে মুসলমানদেরকে ভয়াবহ মরণ ফাঁদে।
জঙ্গিবাদের গোড়ায় আহলে হাদীস কেন? (*) ৭ই আগস্ট সোমবার ২০০৬ খৃস্টাব্দের কথা। ঙ্দনিক পত্রিকা "যায় যায় দিন" পড়তে ছিলাম। শুরুতেই চোখ পরে হেডলাইনে বড় অক্ষরে লেখা, "জঙ্গিবাদের গোড়ায় আহলে হাদিস। শায়খ, বাংলা ভাই, গালিব সবার উৎস ও মতাদর্শ এক।"(**) পত্রিকার পৃষ্ঠা জুড়ে ছবি দিয়ে দেয় উলেস্নখিত তিন জনের। স্টাফ রিপোর্টার হাসানুল কাদির কলামের শুরুতে লেখেন' " বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে আহলে হাদিস সম্প্রদায়ের আড়ালে। জঙ্গি তৎপরতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত দুই সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জে এম বি) এবং জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জে এম জেবি) এ সম্প্রদায়ের অনুসারীদের নিয়েই গড়ে উঠে। তাদের কর্মকাণ্ডও পরিচালিত হয়েছে আহলে হাদিস অধ্যূষিত বিভিন্ন এলাকায়। এ দু'টি সংগঠনের শীর্ষ দু'নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই আদর্শিকভাবে আহলে হাদিস মতবাদে বিশ্বাসী। জঙ্গি তৎপরতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরেক কারাবন্দী নেতা ড. আসাদুল্লাহ আল গালিবও একই মতবাদের অনুসারী। তিনি বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের আমির। (যায় যায় দিন, ৭ই আগস্ট ২০০৬ইং সোমবার, অক্ষরে অক্ষরে পত্রিকা থেকে সংকলন) শায়খ আব্দুর রহমানের প্রতিষ্ঠিত জে এম বির পরিচালনায় ১৭ই আগস্ট ২০০৫ইং গোটাদেশে একই দিনে ৬৩টি জেলায় ৩০০স্থানে প্রায় সাড়ে পাঁচ শত বোমা বিস্ফোরিত হয়েছিল। ঘটনাস্থলে বিজ্ঞাপন ছড়িয়ে তারা স্বীকারোক্তিও দিয়েছিল। এরপর থেকে ৩০শে মার্চ ২০০৭ ইং শায়খ আব্দুর রহমান ও বাংলাভাইকে ফাঁসি দেয়া পর্যন্ত কয়েকটি বছর
(*) মুসলমানদেরকে জঙ্গিবাদের অশুভ চμান্ত থেকে সতর্ক থাকার লক্ষ্যে এই শিরোনামটি ১৯ তম সংস্..রণে সংযোজন করা হয়েছে। (**)- দেখুন মানব জমিন ১০ই ডিসেম্বর ২০০৫, 'যায় যায় দিন' ৭ই আগষ্ট ২০০৬ইং।