আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

বই লিখছে তারা কি ইবনে তাইমিয়ার আদর্শ যথাযথভাবে অনুসরণ করছে? বরং তারা সর্বদা জালিম সরকার আর নাস্তিকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এবং তাদের সঙ্গে অাঁতাত করে আপন স্বার্থ উদ্ধারের পন্থাই অবলম্বন করে চলছে। ভারতবর্ষে মুসলমানদের চিরশত্রু জালিম সাম্রাজ্যবাদী বৃটিশ সরকার ইংরেজের বিরুদ্ধে জিহাদ অ‣বধ প্রমাণের অপচেষ্টায় " আল-ইক্বতেছাদ-ফী মাসাইলিল জিহাদ" নামক অমূলক গ্রন্থ লিখার মুচলেকা ও চুক্তিপত্র লা-মাযহাবী আলিম মুহাম্মাদ হুসাইন বাটালভীর মাধ্যমেই সম্পন্ন হয়েছিল। হিন্দুস্তানে মুসলিম ও নাস্তিকদের মাঝেতো যুদ্ধ-জিহাদ বরাবরই চলে আসছে। বাংলাদেশেও কাদিয়ানী, বেরলভী, এন জি ও, এবং বিভিন্ন ফিৎনা ফাসাদ ও নাস্তিকতার বিরুদ্ধে প্রায়ই শরীয়ত সম্মত প্রতিবাদ হয়ে থাকে। এতে কোন লা-মাযহাবীদের নাম মাত্র ভূমিকা কি ছিল? বা আছে? এ সকল প্রশ্নের জবাব একটাই, আর তা হল "না"। অনুরূপ ভাবে তামাম বিশ্বের ইয়াহুদী-খৃস্টানরা যখন আফগান, ফিলিস্তিন , ইরাক তথা সমগ্র দুনিয়ার মুসলমানদের উপর বে- নযীর নির্যাতন আর মুসলিম নিধনের গভীর ষড়যন্ত্রে মরিয়া হয়ে উঠেছে তখন ইবনে তাইমিয়্যার তথাকথিত অনুসারী লা-মাযহাবীদের ভূমিকা রহস্যজনক; বরং, তারা এবং তাদের ঠাকুরগণ ও তাদের ভক্তবৃন্দরা সম্ভাব্য সকল উপায়ে হানাদারদের μীড়নকের ভূমিকা পালন করছে। এ দেশে বিভিন্ন মিশনের নামে আমাদের ঈমান-আক্বীদা ঠিক করা তথা আমাদেরকে মুসলমান বানানোর অভিনয় করছে। অথচ ইসলাম বিরোধী অপকর্মের ‣বধভাবে প্রতিবাদ করা আহলে হক্বের একটি পরিচয়। কুরআন-হাদীসের অসংখ্য স্থানে এর প্রতি নির্দেশ দেয়া হয়েছে। তাহলে কি লা-মাযহাবীরা এসব থেকে গা ঢাকা দিয়ে ইবনে তাইমিয়্যার অনুসারী ও আহলে হক্বের দাবির অনধিকার চর্চার স্পর্ধা দেখাচ্ছে না? সাথে সাথে আরও ভাবনার বিষয় যে, তাদের বই-পুস্তকের শিরোনাম "আহলে হাদীস আন্দোলন"। আন্দোলন মানে কোন্‌ আন্দোলন? মুক্তির আন্দোলন? নাকি সরলমনা মুসলমানদেরকে বিপথগামী ও ভ্রষ্ট করার আন্দোলন? বর্তমানে তারা আরো ভয়ঙ্কর পথে এগুচ্ছে। তাদের কেউ কেউ আবার জিহাদের নামে সন্ত্রাস , বোমাবাজী, ও আত্মঘাতী হামলার আশ্রয় নিয়ে এদেশের মুসলমানদের দীর্ঘ কালের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।