বলাবাহুল্য, হিন্দুস্তানে ইসলাম আগমনের সূচনা থেকেই মুসলমানগণ হানাফী মাযহাবের উপর প্রতিষ্ঠিত ছিলেন। ইংরেজ হুকুমত প্রতিষ্ঠার প্রাক্কালেও মুসলমানদের মধ্যে কোন ধমীর্য় মতা‣নক্য ছিল না। অবশেষে হিজরী ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এমন কিছু লোকের আবির্ভাব ঘটে যারা দাউদে যাহেরী, ইবনে হাযাম, ইবনে তাইমিয়্যাহ, মুহা. ইবনে আব্দুল ওহহাব নজদী ও ক্বাজী শাওকানীর কেবল ঙ্বচিত্র্যময় মতাদর্শগুলো বাস্তবায়নের লক্ষ্যে সমস্ত মুসলমানদের সঙ্গে বিরোধ এবং হানাফী মাযহাব ও অন্যান্য মাযহাব অবলম্বীদের সঙ্গে মতা‣নক্য, অযথা বিরুদ্ধাচরণ, অকথ্য ভাষায় গালি-গালাজ ও তাদেরকে নির্মূল করার গভীর ষড়যন্ত্রে মরিয়া হয়ে উঠে। বিশেষ করে ইমাম আবু হানীফা (রহ.) ও হানাফীদেরকে কাফির, মুশরিক, মুনাফিক কবরপূজারী ইত্যাদি শব্দে অপবাদ দেয়া যেন তাদের ঠিকাদারী ও নিত্য ঙ্নমিত্তিক ব্যবসায় পরিণত হয়। আর তাদের অনুসরণীয় ব্যক্তি হলো শায়খ নাছীরুদ্দীন আলবানী। তিনিই তাদের পুরুধা। আহলে হাদীস ভাইয়েরা সেই আলবানীর মাযহাবই মানেন। শায়খ আলবানীই তাদের ইমাম। উলেস্নখ্য যে, ইমাম ইবনে তাইমিয়্যাহ, ইবনুল ক্বাইয়্যিম ও মুহাম্মাদ ইবনে আব্দুল ওহহাব (রহ.) ছিলেন সমকালীন ইসলামী চিন্তাবিদ , যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ ও অসংখ্য মূল্যবান গ্রন্থপ্রণেতা। সাথে সাথে তাঁরা ছিলেন হাম্বলী মাযহাবের মুক্বালিস্নদ ও অনুসারী। যদিও তাদের মধ্যে কিছু বিতর্কিত বিষয়ও ছিল। তাদেরকে আমরা শ্রদ্ধা করি। মোটেও সমালোচনা করছি না। কারও সমালোচনা সমীচীন মনে করি না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বর্তমান লা-মাযহাবী ভাইয়েরা তাদের গুণগত বিষয়গুলো উপেক্ষা করে কেবল বিতর্কিত বিষয়গুলো অবলম্বন করতঃ মুসলমানদের মধ্যে ফিৎনা-ফাসাদ ও মতা‣নক্যের যোগান দিচ্ছে। এমনিভাবে তাদের সীমিত জ্ঞানে হানাফীদের বিশেষ করে দেওবন্দী উলামায়ে কিরামের মধ্যে ব্যতিμম কিছু উপলব্ধি করতে পারলেই অতিরঞ্জিত ও অপব্যাখ্যার মাধ্যমে মুসলমানদেরকে বিভ্রান্ত ও বিভক্ত করার ষড়যন্ত্রে মেতে উঠে। ইবনে তাইমিয়্যার পুরো জীবনই ছিল জিহাদী প্রেরণায় উদ্বুদ্ধ। তাতারীদের মোকাবিলায় জিহাদ করে তিনি কারাবরণও করেছেন। কিন্তু বর্তমান যুগে লা-মাযহাবী হিসেবে যারা পরিচিত, আহলে হাদীস আন্দোলন নামে যারা