আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমত ছিলেন শিয়া মতাবলম্বী। তার রচনাবলী প্রায়ই পরস্পর বিরোধপূর্ণ ও নিরপেক্ষতাহীন মতামতে ভরপুর। দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে হানাফী মাযহাব অনুযায়ী "বিতর" নামায ওয়াজিব। এ মতামত খণ্ডন করার জন্য ইমাম শাওকানী হাদীসে মুয়া'য(রা.) পেশ করেছেন, যাতে বলা হয়েছে যে, " আল্লাহপাক রাত দিনে পাঁচ ওয়াক্ত নামায ওয়াজিব তথা ফরয করেছেন।" এ ছাড়াও তিনি হাদীসে আ'রাবী পেশ করেছেন, যাতে মহানবী (সা.) গ্রাম্য লোকটিকে মাত্র পাঁচ ওয়াক্ত নামায আদায় করতে বলায় তিনি প্রশ্ন করেন যে আমার উপর এ ছাড়া কি আর কোন নামায আছে? তদুত্তরে মহানবী (সা.) ইরশাদ করেন "না, এ ছাড়া সমস্তই নফল।" এ হাদীস দু'টির মাধ্যমে শাওকানী সাহেব প্রমাণ করেন যে, পাঁচ ওয়াক্ত নামায ব্যতীত আর কোন নামাযই ওয়াজিব বা ফরয নয়। তাই "বিতর" নামাযও পাঁচ ওয়াক্তের বহির্ভূত বিধায় ওয়াজিব হতে পারে না বরং নফল নামাযের অন্তর্ভূক্ত। কিন্তু অত্যন্ত পরিতাপ ও হাস্যকর বিষয় হল যে, তিনি মাত্র এর কয়েক পৃষ্ঠা পরই "তাহিয়্যাতুল মসজিদ" নামাযের বর্ণনায় উপরোক্ত হাদীসগুলো দৃষ্টিগোচর করে পাঁচ ওয়াক্ত নামাযের বহির্ভূত "তাহিয়্যাতুল মসজিদ" নামাযকে ওয়াজিব প্রমাণের ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছেন। অথচ তিনি নিজেও "তাহিয়্যাতুল মসজিদ" সুন্নত হওয়ার পক্ষে সকল উলামায়ে কিরামের ইজমা (সর্বসম্মত রায়) উলেস্নখ করেছেন। ১৬ সুতরাং তার এ ধরনের কর্মকাণ্ড পক্ষপাতিত্ব, অনিরপেক্ষতা ও নিছক গোঁড়ামি ‣ব আর কী হতে পারে? আরব বিশ্বে ও বর্তমান দুনিয়ায় কথিত আহলে হাদীস মতবাদ বিস্তারের রূপকার শায়খ নাছীরুদ্দীন আলবানী (মৃত ১৯৯৯ ইং)। রাসূল সা. এর হাদীসকে বিকৃত করে মুসলমানদেরকে বিব্রত করার মূল নায়ক তিনি। তিনিই সহীহ হাদীসকে যয়ীফ, আর যয়ীফ হাদীসকে সহীহ বলে জনগণকে বিভ্রান্ত করার মূলমন্ত্র শিখিয়েছেন কথিত আহলে

 ১৫। নাইলুল আওতার পৃ.৩/৩১ ১৬ । নাইলুল আওতার পৃ.৩/৬৮

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।