হাফেয যাহাবী (রহ.) ইবনুল ক্বাইয়্যিম সম্বন্ধে লিখেন- هؼجت ثغأیہ ؿیئ الؼول جغی ػلیہأهوع "তিনি নিজস্ব মতেই আত্মতৃপ্ত। মাথায় কিছু ঙ্বচিত্র্য রয়েছে, যার ফলে গর্হিত অনেক কিছু প্রকাশ পেয়েছে।" দ্বাদশ শতাব্দীর প্রখ্যাত আলিম মুহাম্মদ ইবনে আব্দুল ওহহাব নজদী (রহ.) (মৃত. ১২০৬হিজরী) মূলত হাম্বলী মাযহাবেরই মুক্বালিস্নদ ছিলেন। তৎকালীন আরবে বিশেষত নজদ প্রদেশে শিরক, বিদয়া'ত, কবরপূজা, মাযারপূজা, গাছপূজা, আগুনপূজা, ও প্রতিমা-মানব ইত্যাদি পূজা-উপসনার মোকাবিলা ও প্রতিরোধে তার কার্যকরী , সাহসী ও বীরবিμম পদক্ষেপ বাস্তবেই গুরুত্বপূর্ণ ও প্রশংসার দাবি রাখে। তাঁরই অবদানে তদানীন্তন আরব মধ্যযুগীয় বর্বরতা, সীমাহীন ভ্রষ্টতা ও শিরক কুফরের অতুলনীয় অন্ধকারাচ্ছন্নতা থেকে রেহাই পেয়েছে। তবে অনেক বিষয়ে নিষ্প্রয়োজনীয় বাড়াবাড়ির ফলে তাঁর সঙ্গে তদানীন্তন সউদী আলেম উলামাদের মহা মতা‣নক্য সৃষ্টি হয়। তিনিই মহানবীর(সা.) রওজার উপর বিস্তৃত গম্বুজটি ভেঙ্গে দেয়ার পরিকল্পনা করেন এবং ভিন্ন মতাবলম্বীদেরকে পবিত্র হজ্জ্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ও তাদেরকে কাফির, মুশরিক, ইত্যাদি জঘন্যতম আখ্যায় আখ্যায়িত করতে থাকেন। ফলে ভয়াবহ ফিৎনা-ফাসাদ ও বিশ্ব মুসলিম সমাজে পারস্পরিক কোন্দলের সূচনা হয়। পক্ষান্তরে যারা তার মতবাদের তাক্বলীদ করতে থাকে তাদেরকে মুসলমানগণ ওহহাবী বলে আখ্যায়িত করতে থাকেন। এ দিকে ভারতবর্ষের লা-মাযহাবীরাও যেহেতু নিছক ঝগড়া-বিবাদ ও মুসলমানদের মধ্যে মতা‣নক্য সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে মুহাম্মদ ইবনে আব্দুল ওহহাব নজদীর অন্তঃসারশূন্য বিচিত্র মতবাদ গ্রহণ করে যেত, তাই তাদেরকেও মুসলমানগণ ওহহাবী বলে আখ্যায়িত করতে থাকেন। আর তারা নিজেদেরকে মুহাম্মাদী বা আহলে হাদীস বলে প্রচারের চেষ্টায় মেতে উঠে। এ ধারার এক ব্যক্তি ক্বাযী শাওকানী (রহ.) (মৃত ১২৫৫হিজরী) মুহাম্মাদ ইবনে আব্দুল ওহহাব নজদীরই সমসাময়িক ছিলেন। তিনি
১৪। 'আলমু'জাম' থেকে তাক্বলীদে আইম্মা, পৃ. ৫৪