আহলে হাদীসের আসল রূপ
/ 96
📝 Text 📖 PDF

ভারতবর্ষের লা-মাযহাবী ও পৃথিবীর অন্যান্য লা-মাযহাবীদের মধ্যে যোগসূত্র তৃতীয় শতাব্দীর শুরু লগ্নে ২০২ হিজরীতে প্রখ্যাত মুহাদ্দিস দাউদে যাহেরীর (রহ.) জন্ম। তিনি শরীয়তের সকল পর্যায়ে কিয়াস বর্জন করে কেবল কুরআন-হাদীসের বাহ্যিক বা যাহেরী অর্থের ভিত্তিতে চলার মতবাদ রচনা করেন। তাঁর মতে ক্বিয়াস শরীয়তের কোন দলীল হতে পারে না। যদিও এ ক্বিয়াস কুরআন-হাদীসের আলোকেই হোক না কেন ! এ জন্যই তাকে দাউদে যাহেরী বা বাহ্যিক বিষয়ের অনুসারী এবং তাঁর অনুসারীদেরকে 'যাহেরিয়া' বলা হয়। চতুর্থ শতাব্দীর মাঝামাঝি সময়ে ৩৮৪ হিজরীতে আল্লামা ইবনে হাযাম যাহেরীর (রহ.) জন্ম হয়। তিনি প্রথমে ছিলেন শাফেয়ী মাযহাবের অনুসারী। পরবতীর্তে তিনি দাউদে যাহেরীর মাযহাব অবলম্বন করেন এবং এক পর্যায়ে সকল মাযহাব ত্যাগ করে তাক্বলীদকে হারাম বলতে আরম্ভ করেন। এমনকি মুজতাহিদ ইমামগণকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাগামহীনভাবে তাদের প্রতি কটুক্তি করতে থাকেন। তাঁর এ বাড়াবাড়ির অসংখ্য নযীর তাঁর রচনাবলীতে বিদ্যমান রয়েছে। হিজরী ৮ম শতাব্দীর ইমাম আল্লামা ইবনে তাইমিয়্যা (রহ.) (মৃত. ৭২৮ হিজরী) ও হাফেয ইবনুল ক্বাইয়্যিম(রহ.) (মৃত. ৭৫১ হিজরী) হাম্বলী মাযহাবের অন্যতম অনুসারী ছিলেন। তবে কিছু কিছু ইজতেহাদী বিষয়ে তাদের ব্যতিμমধর্মী মতামত তথা যাহেরিয়াদের সঙ্গে সামঞ্জস্যতা ছিল। এ কারণেই আল্লামা ইবনে বতুতা (রহ.) ইবনে তাইমিয়্যা সম্বন্ধে লিখেন- یتکلن كی اللٌوى اال اى كی ػولہ شیئب "ইবনে তাইমিয়্যা বিভিন্ন বিষয়ে দক্ষতার সাথে আলোচনা করেন, তবে তার মাথায় কিছু ব্যতিμমধমীর্ চিন্তা-চেতনা রয়েছে।"

 ১২। মু'জামুল মুয়ালিস্নফিন , উমর রেজা পৃ.১/৭০০ জীবনী নং-৫২৪০ ও 'আলাম', খাইরুদ্দীন, পৃ.২/৩৩৩ ১৩। 'তুহফাতুন নাজ্জার' থেকে মাওলানা ইসমাইল সাম্বলী প্রণীত তাক্বলীদে আইম্মা, পৃ.৫৩

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.