আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

সমূহের। সুতরাং আজকের "আহলে হাদীস" তথা "লা-মাযহাবী" দল সে দিনের ঐ বৃটিশ জালিম তল্পীবাহকদেরই উত্তরাধিকারী ও দোসর।

ভারতবর্ষে লা-মাযহাবীদের প্রথম প্রবক্তা

উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, লা-মাযহাবী বা আহলে হাদীস নামক নতুন দলের প্রতিষ্ঠাতা হলেন মে.লভী আব্দুল হক্ব ইবনে ফজলুল্লাহ (মৃত. ১২৭৬ হিজরী) । যিনি তার নতুন মিশনের আস্তানা বেনারসে ক্বায়েম করেন। তার প্রতিষ্ঠিত ভারতবর্ষে আহলে হাদীস মতবাদের সেই প্রথম মিশন জামিয়া সালাফিয়া বেনারস আজো সেখানে অবস্থিত আছে। তবে নবাব ছিদ্দিক্ব হাসান খান ও মে.লভী মুহাম্মদ শাহজাহানপুরী প্রমুখের ভাষ্যমতে এ দলটিকে একটি সুপ্রতিষ্ঠিত সংগঠন এবং সংঘবদ্ধ ও আত্মনিবেদিত মিশন হিসেবে রূপ দেন "শাইখুল কুল ফিল কুল" বা 'একচ্ছত্র মহান ব্যক্তিত্ব' মাওলানা সাইয়্যেদ নযীর হুসাইন দেহলভী" | তিনি তার রচনা-বক্তৃতা ও অক্লান্ত মেহনতের মাধ্যমে নবজন্মা লা- মাযহাবী তথা আহলে হাদীস নামক মিশনটিকে জনসাধারণের মাঝে পরিচিত করে তুলেন।

  বি.দ্র. মাও.নযীর হুসাইনকে অনেকেই হযরত মাও. শাহ ইসহাক হানাফী (রহ.) এর অসংখ্য শিষ্যের অন্তভূর্ক্ত বলে গণ্য করে থাকেন। তবে শাহ সাহেবের অন্যতম শিষ্য ক্বারী আব্দুর রহমান তা প্রত্যাখ্যান করে বলেন যে, শাহ সাহেবের নিকটে সে কিছুই পড়েনি। মাত্র লোক দেখানো ও জনসমর্থন আদায়ের জন্য এবং সরলমনা জনসাধারণকে ধোঁকা দেয়ার লক্ষ্যে তাঁর কাছে দু' এক কথা জিজ্ঞাসা করতো। হযরত শাহ সাহেব তো হানাফী, মুত্তাকী ছিলেন আর নজীর হুসাইন ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের দুশমন-গাইরে মুক্বালিস্নদ, শাহ সাহেবের নাম বিিμ করে তিনি দ্বীন-ধর্ম ধ্বংস করতেন। দ্রঃ রাসাইলে আহলে হাদীস পৃ.৩০, কাশফুল হিজাব , পৃ. ১৩। ১১। আল-ইরশাদ-ইলা সাবীলির রাশাদ, পৃঃ ১৩ আল-কালামুল মুফিদ, পৃ. ১৪৩

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।