আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

করেন। এর ফলশ্রুতিতে তিনি ইংরেজের বিশ্বস্ত ও ভাড়াটে গোলামে গণ্য হয়। আর লাভ করে টাকা-পয়সার বিরাট অংক। ৯ তাইতো তারই বিশিষ্ট শিষ্য মে.লভী তালতাফ হুসাইন লিখেন- "ارگنزییوگرٹنمندنہواتسنںیممہاملسمونںےئلیکدخایکرتمحےہ" "হিন্দুস্তানে ইংরেজ গভর্নমেন্ট আমরা মুসলমানদের জন্য খোদার রহমত।" সম্মানিত পাঠক সমাজ! ইংরেজ আমলে ইসলাম ও মুসলমানদের দুরবস্থার করুণ কাহিনী বলার অপেক্ষা রাখে না, যে দিন সাম্রাজ্যবাদী বৃটিশ সরকার এদেশের হাজার হাজার আলিম-উলামা ও মহামনীষীদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল, আর দ্বীপান্তরের কঠিন বন্দিশালায় নিক্ষেপ করেছিল লক্ষ লক্ষ তে.হীদী জনতাকে। আকাশ-বাতাস প্রকম্পিত হচ্ছিল ইজ্জতহারা মা-বোনদের গগন-বিদারী আর্তনাদে। জ্বালিয়ে দিয়েছিল হাজার হাজার মসজিদ-মাদরাসা, আর ভষ্মীভূত করেছিল লক্ষ কোটি কুরআন-কিতাব । তখনই হযরত শাহ আব্দুল আযীয মুহাদ্দিসে দেহলভী (রহ.) কর্তৃক দীপ্তকণ্ঠে ঘোষিত হল জিহাদের ফাতওয়া, এ ফাতওয়ার বলে উলামায়ে কিরাম ও সমগ্র তে.হীদী জনতা ঝাপিয়ে পড়েন আযাদী আন্দোলনের জিহাদে। শহীদ হন হাজার হাজার বীর মুজাহিদ। আর ঠিক এমনি এক করুণ মুহুর্তে " আহলে হাদীস" দাবিদার দলটি সেই ইংরেজ সরকারকে "খোদার রহমত" বলে আখ্যায়িত করে, আর তাদের বিরুদ্ধে জিহাদ হারাম বলে ফাতওয়া দিয়ে হালুয়া-রুটির সুব্যবস্থা করে। তারা কী চায়? কী তাদের উদ্দেশ্য? কোথায় তাদের গন্তব্য? উপরোক্ত তথ্যাবলী থেকে একথা দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে উঠে যে, সাম্রাজ্যবাদী বৃটিশ সরকার ভারতবর্ষে মুসলমানদেরকে দ্বিধা বিভক্ত করতঃ তাদের আধিপত্য মজবুত ও বিস্তার করার মানসে যে সমস্ত হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, এরই ফলশ্রুতিতে বহিঃপ্রকাশ ঘটেছিল কাদিয়ানী, বেরলভী ও তথাকথিত আহলে হাদীস নামক নতুন মতবাদ

 ৯। হিন্দুস্তান কী পহলী ইসলামী তাহরীক, পৃ.২১২, আহলে হাদীস আওর ইংরেজ পৃ.৮৭ ১০ । আল-হায়াত বা'দাল মামাত , পৃ.৯৩

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।