আহলে হাদীসের আসল রূপ
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস নামক নতুন মতবাদটির সূত্রপাত হয়। প্রাথমিক পর্যায়ে তারা "ওহহাবী" হিসেবে পরিচিত ছিল। কিন্তু তারা নিজেদের "মুহাম্মাদী" বলে প্রচার করতো। পরবর্তীতে 'ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা হারাম' এ মর্মে ফাতওয়া দিয়ে ইংরেজের দালাল হিসেবে চিহ্নিত হয়। এ সুযোগে তারা সরকারী কাগজ-পত্র থেকে "ওহহাবী" নাম রহিত করে "আহলে হাদীস" নাম বরাদ্দ করতে সক্ষম হয়। ৪ কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, নবোদ্ভাসিত এ দলটিই আজ নিজেদের ব্যতীত অন্যান্য সবাইকে নবোদ্ভাসিত বা বিদয়া'তী বলে অপবাদ দিয়ে যাচ্ছে। যা হাস্যকর তো বটেই , চরম পরিতাপের বিষয় হিসেবেও বিবেচিত। লা-মাযহাবী আলিম মে.লভী মুহাম্মাদ শাহজাহানপুরী (মৃত.১৩৩৮ হিজরী) তার নিজের মতবাদ সম্বন্ধে বর্ণনা দিতে যেয়ে লিখেন- "সম্প্রতি হিন্দুস্তানে এমন একটি অপরিচিত মাযহাব পরিলক্ষিত হচ্ছে, যার সম্বন্ধে জনসাধারণ মোটেই অবগত নয়। অতীতে এ মতাদর্শের কোন লোক কোথাও ছিল কিনা তা সন্দেহজনক। উপরন্তু তাদের নামইতো মাত্র ইদানীং শুনা যাচ্ছে। তারা নিজেদেরকে "মুহাম্মাদী" বলে দাবি করে। কিন্তু প্রতিপক্ষ তাদেরকে "গাইরে মুকালিস্নদ" বা "ওহহাবী" অথবা "লা-মাযহাবী" বলে আখ্যায়িত করে থাকে।" এ জ্বলন্ত সত্যকে যে বা যারা অস্বীকার করবে তার বা তাদের প্রতি আমাদের চ্যালেঞ্জ থাকবে হিজরী দ্বাদশ শতাব্দীর পূর্বে ভারতবর্ষে বা তামাম পৃথিবীর কোথাও নিজেকে "মুহাম্মাদী" "সালাফী" ইত্যাদি দাবি করেছে (?) অথবা নামের সঙ্গে বিশেষণ হিসেবে এ সকল শব্দ সংযুক্ত করেছে অথবা সমগ্র বিশ্বে কোথাও "আল-জামিউস সালাফী", "মসজিদু আহলিল হাদীস", "মাদরাসাতু আহলিল হাদীস", "আল-মাদরাসাতুস সালাফীয়া", "আল-জামিয়াতুস সালাফীয়া" ইত্যাদি নামে কোন মসজিদ- মাদরাসা-জামিয়া ছিল(?) এ মর্মে কোন ধরনের প্রমাণ পেশ করার

 ৪ । বিস্তারিত তথ্যাবলী অবিলম্বেই পেশ করা হবে , ইনশাআল্লাহ। ৫ । আল-ইরশাদ ইলা সাবীলির রাশাদ, পৃ.১৩, উলেস্নখ্য , এ বইটি তাদের নিকট অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ।

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।