প্রথম অধ্যায় লা-মাযহাবীদের গোড়ার কথা
ভারতবর্ষে লা-মাযহাবীদের উৎপত্তি তথাকথিত "আহলে হাদীস" চলমান শতাব্দীর অত্যন্ত চরপন্থী ও উগ্রবাদী একটি মতবাদের ছদ্মনাম। মনগড়া একটি মতবাদ প্রচার তাদের লক্ষ্য, অমূলক ও অবান্তর কথা ও কাজের মাধ্যমে মুসলমানদেরকে দ্বিধাবিভক্ত ও বিব্রত করা তাদের মূল উদ্দেশ্য। তারা মাযহাব অবলম্বীদেরকে "নবোদ্ভাসিত" বা তাক্বলীদ নামক বিদয়া'তে লিপ্ত বলে অপবাদ দিয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো, তাদের ন্যায় এমন অনেক দলই রয়েছে, যারা নিজেদের ইতিহাস সম্পর্কে একেবারেই অজ্ঞ। আর যারা নিজেদের সম্পর্কে জ্ঞান রাখে না, তারা অন্যদের সমালোচনা কীভাবে করতে পারে? তা আমার কেন, কারও বুঝে আসার কথা নয়। তাই পুস্তিকার সূচনালগ্নে আহলে হাদীস দাবিদার ভাইদেরকে তাদের জন্মকাল এবং উৎপত্তিস্থল স্মরণ করিয়ে দিতে চাই। যাতে করে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, মাযহাব মানা বিদয়া'ত নাকি মাযহাব বিমুখী হওয়া বিদয়া'ত। প্রসিদ্ধ লা-মাযহাবী আলিম "নবাব ছিদ্দিক্ব হাসান খান" তাঁর রচিত "তরজমানে ওহহাবিয়্যাহ" ১ নামক গ্রন্থে লিখেন- الخۂصاحلدنہواتسنےکاملسمونںاکہیےہہکبجےساہیںاالسمآای۔۔۔اسوتق ےسےلرکآجکتہیولگیفنحذمبہرپاقمئرےہاورںیہاورایسذمبہےکاعملافلضاقیض اوریتفماحمکوہےترےہںیہ "হিন্দুস্তানের মুসলমানদের অবস্থান হল, এ দেশে ইসলামের সূচনালগ্ন থেকে অদ্যাবধি সবাই হানাফী মাযহাবের উপরই প্রতিষ্ঠিত এবং আলিম, ফাজিল, ক্বাজী, মুফতী বিচারক এ সব সুমহান দায়িত্ববান ব্যক্তিবর্গ এ মাযহাব থেকেই হয়ে আসছে।"
১ । তরজমানে ওহহাবিয়্যাহ, পৃষ্ঠা নং - ১০