১৯তম সংস্করণ প্রসংগে আরজ বিসমিল্লাহির রাহমানির রাহীম
আল হামদুলিল্লাহ! "তথাকথিত আহলে হাদীসের আসল রূপ" নামক পুস্তিকাটি সত্য প্রকাশের গ্রন্থনা জগতে একটি ক্ষুদ্র প্রয়াস। এ পুস্তিকাটি প্রথমে এপ্রিল ২০০৪ইং এবং এযাবৎ বিভিন্ন সময়ে কয়েক বার প্রকাশিত হয়। বিগত সংস্..রণের কপিগুলো অতিদ্রুত নিঃশেষিত হয়ে যাওয়ার প্রেক্ষাপটে বর্তমানে নতুন সংস্..রণ প্রকাশের জন্য সম্মানিত সুধীমণ্ডলীর নিকট থেকে বারংবার তাগিদ আসতে থাকে। এতে প্রতীয়মান হচ্ছে যে, নব-উদ্ভাবিত তথাকথিত আহলে হাদীস মতবাদের বিভ্রান্তিকর ধুম্রজাল থেকে পরিত্রাণের সহায়ক হিসেবে সত্যানুসন্ধিৎসু পাঠক মহলে এ পুস্তিকাটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। তাই, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত আমার কাছে ফোন আর বাহক মাধ্যমে এ পুস্তিকাটির চাহিদা ব্যক্ত করা হচ্ছে। এমতাবস্থায়, সংশিস্নষ্ট সর্বমহলের অনুপ্রেরণায় শত কর্মব্যস্ততার মধ্যেও এ পুস্তিকাটির নতুন সংস্..রণ প্রকাশ করার কাজে হাত দিয়েছি। শ্রদ্ধেয় মুরুব্বীয়ান ও সম্মানিত বন্ধুমহলের পরামর্শানুযায়ী পুস্তিকাটির তৃতীয় সংস্..রণে "তৃতীয় অধ্যায়" সংযোজন করে এর কলেবর বৃদ্ধি করা হয়েছিল। এতে ছিল- "মুসলমানদের বিরুদ্ধে লা-মাযহাবীদের আμমণের স্বরূপ" শিরোনামে একটি প্রামাণ্য আলোচনা। বর্তমান সংস্..রণেও কিছু পরিবর্তন ও পরিমার্জন করতঃ পুস্তিকাটিকে সর্বাঙ্গীণ নতুন আঙ্গিকে রূপায়ণ করে একটি পূর্ণাঙ্গ তথ্যবহুল রচনা হিসেবে আপনাদের হাতে তুলে দেয়ার চেষ্টা করেছি। এ প্রেক্ষিতে পূর্ববর্তি সংস্..রণের ভুল-ত্রুটিগুলো বর্তমান সংস্..রণে সংশোধনের প্রয়াস পেয়েছি। তবুও সহৃদয় পাঠকবৃন্দের দৃষ্টিতে কোন ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা অবগত করার অনুরোধ রাখছি। সম্মানিত পাঠক মহল থেকে কোন সংশোধনী বা পরামর্শ পেলে পুস্তকটির পরবর্তী সংস্..রণে তা সমন্বয়ের প্রয়াস নেবো, ইনশাআল্লাহ। মহান আল্লাহ সংশিস্নষ্ট সকলের মেহনত কবুল করুন। আমাদের সবাইকে হক্ব বুঝার ও হক্ব পথে চলার তাওফীক দান করুন। আমাদের এ ক্ষুদ্র প্রয়াস ইহকাল ও পরকালের নাজাতের ওছীলা হিসেবে গ্রহণ করুন। আমীন।
রফিকুল ইসলাম নভেম্বর ২০১২