আহলে হাদীসের আসল রূপ
/ 96
📝 Text 📖 PDF

তৎপরতা ও বিভ্রান্তির ধূম্রজাল থেকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে পরিত্রাণের লক্ষ্যে অতিসংক্ষেপে তাদের লক্ষ্য-উদ্দেশ্য ও ইতিবৃত্ত বিষয়ক একটি প্রবন্ধ উক্ত ১৫ তারিখের পূর্বেই প্রকাশের জন্য ভোলা দে.লতখান মাদরাসার প্রখ্যাত শাইখুল হাদীস ও মুহতামিম বীর মুজাহিদ মাও. ফয়জুল্লাহ সাহেব বিশেষভাবে আমাকে পরামর্শ দেন। সর্বজন-শ্রদ্ধেয় আলেম, বিশিষ্ট ইসলামী আইন ও হাদীস বিশারদ ওলামায়ে দেওবন্দের অন্যতম মুখপাত্র, ফক্বীহুল মিল্লাত হযরত মাওলানা মুফতী আব্দুর রহমান সাহেব (দা.বা.) এতে সদয় সম্মতি প্রদান করেন। এ মর্মে তাৎক্ষণিকভাবে "তথাকথিত আহলে হাদীসের আসল রূপ "শীর্ষক ক্ষুদ্র প্রবন্ধটি আপনাদের খিদমতে পেশ করার অনুপ্রেরণা জাগে। বস্তুত আমি এসব বিষয়ে কোনো কিছু লিখার প্রয়োজনীয়তা পূর্ব থেকে মোটেই অনুভব করিনি। এ ধরনের বিষয়ে আমি কলম ধরার পক্ষেও না। কেননা এসব ইলমী ও গবেষণাপূর্ণ পর্যালোচনা তো ছিল আলেমদের মধ্যে সীমাবদ্ধ থাকার বিষয়। আহলে হাদীস ভাইয়েরা যদি বিষয়টি জনগণের মধ্যে ছড়াছড়ি না করে উলামায়ে কিরামের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করতেন তাহলে কতই না ভলো হতো! এছাড়া মহানবী (সা.) তো মুনাফিকদের বিপক্ষেও প্রকাশ্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি- যাতে করে জনগণ বিব্রত না হয়, তারা যেন ভুল না বুঝে, জনগণের মনে যেন সংশয় সৃষ্টি না হয় যে, মুসলমানগণ নিজেরাই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। যুগ যুগ ধরে এধরনের বিভিন্ন বিষয়ে উলামায়ে কিরামগণের মধ্যে মতবিনিময় চলেই আসছে। চলছে দরসেগাহে, ইলামী কিতাবপত্রে, উলামায়ে কিরামের গণ্ডিতে। কিন্তু উপরোলিস্নখিত পরিস্থিতি বা নতুন করে গজিয়ে উঠা কিছু লোকের কর্মকাণ্ডই আমাদেরকে এ বিষয়ে লিখতে বাধ্য করেছে।

মহান আল্লাহ আমাদের সকলের মেহনত কবুল করুন এবং এ ক্ষুদ্র প্রয়াসটুকু মুসলমানদের ঈমান-আক্বীদা হেফাযতের পাথেয় হিসেবে গ্রহণ করুন। আমীন!

রফিকুল ইসলাম এপ্রিল - ২০০৪

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.