সভায় জ‣নক কথিত আহলে হাদীস মে.. আ. সাত্তার ত্রিশালী , তার মুখস্থ মনগড়া চ্যালেঞ্জ ও বিভ্রান্তিকর-ভিত্তিহীন বক্তব্য আরম্ভ করলে, জামালুল উলুম পাথালিয়া, জামালপুর মাদরাসার মুহতামিম, বাতিলের আতঙ্ক, সত্যের বলিষ্ঠ কণ্ঠস্বর মাও. মেরাজুর রহমান সাহেব তাৎক্ষণিকভাবে সভাস্থলেই তার চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং তার লাগামহীন , ভিত্তিহীন ও বিভ্রান্তিকর চμান্তমূলক বক্তৃতার প্রতিবাদ করেন। এক পর্যায়ে সেখানকার উলামায়ে কিরাম ও আপামর তাওহীদী জনতার কাছে আহলে হাদীসের দাবিদাররা কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় ২৪শে মার্চ ২০০৪ ইং সকাল ১০ ঘটিকায় বিতর্কে বসার অঙ্গীকার করে রেহাই পায়। সাধারণ মুসলামানগণ মনে করেছিলেন, ঐ বিতর্কে এ সমস্যার একটা চূড়ান্ত সমাধান হতে পারে। এ পরিসরে মুহতারাম মেরাজ সাহেব ও ইত্তেফাকুল উলামা জামালপুরের সাধারণ সম্পাদক মাও. আবুল কাসেম সাহেবের তত্ত্বাবধানে হানাফী উলামায়ে কিরাম বিতর্কে বসার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেন। আমি অধমও এতে যোগদানে অঙ্গীকারাবদ্ধ ছিলাম এবং গিয়ে ছিলাম। কিন্তু আহলে হাদীস নামের ধব্জাধারীরা ছলচাতুরী করে প্রশাসনের আশ্রয় নিয়ে সেখানে নিষেধাজ্ঞা জারী করতঃ জনগণকে বিভ্রান্ত করার দ্বার উন্মুক্ত রাখতে সক্ষম হয়। কিন্তু হানাফী উলামায়ে কিরাম বর্তমানে সেখানে খুবই সোচ্চার ও নবপ্রেরণায় উজ্জ্বীবিত হয়ে কথিত আহলে হাদীসের বিরুদ্ধে আহলে হক্বের অভিযান অব্যাহত রেখেছেন। এভাবে ভোলার সরলমনা জনসাধারণের মধ্যে লা-মাযহাবী নামের বিষাক্ত মতবাদ ছড়ানোর লক্ষ্যে বিগত কিছুদিন পূর্বে তারা একটি জনসভা করে। এতে তারা প্রথাগতভাবে বিভিন্ন প্রকার অবান্তর চ্যালেঞ্জ, ভিত্তিহীন বক্তৃতা-বিবৃতি এবং উলামায়ে দেওবন্দ তথা আহলে হক্ব হানাফী উলামাগণকে অকথ্য ভাষায় গালমন্দ করে জনগণকে বিভ্রান্ত ও দ্বিধা বিভক্ত করার হীন প্রচেষ্টা চালায়। কিন্তু সাথে সাথে ভোলার সচেতন আহলে হক্ব উলামায়ে কিরাম জাগ্রত হয়ে এদের গভীর ষড়যন্ত্রের যথাযথ মোকাবিলার পদক্ষেপ গ্রহণ করেন এবং সময়োচিত দাঁতভাঙ্গা জবাব দিতে আরম্ভ করেন। এ পরিসরে আহলে হাদীস নামের দাবিদারদের উৎপত্তির রহস্য এবং তাদের লক্ষ্য-উদ্দেশ্য ও আসল রূপ হক্বপিপাসু জনগণকে অবহিত করার লক্ষ্যে ১৫ই এপ্রিল ২০০৪ইং সমগ্র ভোলার আহলে হক্ব উলামায়ে কেরামের আহবানে ভোলা সদরে বিরাট প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে আমিও আমন্ত্রিত ছিলাম এবং যথাসময়ে গিয়েছিলাম। এ প্রতিবাদ সভার স্মারক হিসেবে লা-মাযহাবীদের অশুভ