(১) (২) 00171121715 ১০০7৮ ৮৫৫০৭ 18) -/ ছিল কয়েকজন যুবক(১, তারা তাদের 842535%29 রব-এর উপর ঈমান এনেছিল এবং &৩ শব্দটি এ এর বহুবচন, অর্থ যুবক | [ফাতহুল কাদীর] তাফসীরবিদগণ লিখেছেন, এ শব্দের মধ্যে ইঙ্গিত আছে যে, কর্ম সংশোধন, চরিত্র গঠন এবং হেদায়াত লাভের উপযুক্ত সময় হচ্ছে যৌবনকাল । বৃদ্ধ বয়সে পূর্ববর্তী কর্ম ও চরিত্র এত শক্তভাবে শেকড় গেড়ে বসে যে, যতই এর বিপরীত সত্য পরিস্ফুট হোক না কেন, তা থেকে বের হয়ে আসা দুরূহ হয়ে পড়ে । রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর দাওয়াতে বিশ্বাস স্থাপনকারী সাহাবায়ে কেরামের মধ্যে অধিকাংশ ছিলেন যুবক । [ইবন কাসীর] আসহাবে কাহৃফের স্থান ও কাল নির্ণয়ে বিভিন্ন মত এসেছে । এগুলোর কোন্টি যে সঠিক সে ব্যাপারে সঠিক কোন সিদ্ধান্তে আসা সম্ভব নয় । আলেমগণ এ ব্যাপারে দু'টি অবস্থান গ্রহণ করেছেন । তাদের একদলের মত হলো, আমাদেরকে শুধু এ ঘটনার শুদ্ধ হওয়া ও তা থেকে শিক্ষা নেয়ার উপরই প্রচেষ্টা চালানো উচিত । তাদের স্থান ও কাল নির্ধারনে ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই । অন্য একদল মুফাসসির ও এতিহাসিক এ ব্যাপারে বিভিন্ন মত পেশ করার মাধ্যমে কাহিনীটি বোঝার ক্ষেত্রে সহযোগিতা করতে চেয়েছেন । তাদের অধিকাংশের মতে, আসহাবে কাহ্ফের ঘটনাটি ঘটে আফসোস নগরীতে | হাফেয ইবন কাসীর রাহেমাহুল্লাহ তার তাফসীরে এ সাতজন যুবকের কালকে ঈসা আলাইহিসসালামের পূর্বেকার ঘটনা বলে মত দিয়েছেন । ইয়াহুদীগণ কর্তৃক এ ঘটনাটিকে বেশী প্রাধান্য দেয়া এবং মক্কার মুশরিকদেরকে এ বিষয়টি নিয়ে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে শিখিয়ে দেয়াকে তিনি তার মতের সপক্ষে দলীল হিসেবে পেশ করেন | [দেখুন, ইবন কাসীর] কিন্তু অধিকাংশ মুফাসসির ও এতিহাসিকগণ এ ঘটনাটিকে ঈসা আলাইহিসসালামের পরবর্তী ঘটনা বলে বর্ণনা করে থাকেন । তাদের মতে, ঈসা আলাইহিস সালামের পর যখন তার দাওয়াত রোম সামতাজ্যে পৌঁছতে শুরু করে তখন এ শহরের কয়েকজন যুবকও শির্ক থেকে তাওবা করে এক আল্লাহর প্রতি ঈমান আনে । বিভিন্ন এতিহাসিক গ্রন্থে তাদের যে বর্ণনা এসেছে তা সংক্ষেপ করলে নিয়রূপ দাঁড়ায়ঃ তারা ছিলেন সাতজন যুবক | তাদের ধর্মীস্তরের কথা শুনে তৎকালীন ধর্ম কি? তারা জানতেন, এ রাজা ঈসার অনুসারীদের রক্তের পিপাসু । কিন্তু তারা কোন প্রকার শংকা না করে পরিষ্কার বলে দেন, আমাদের রব তিনিই যিনি পৃথিবী ও আকাশের রব । তিনি ছাড়া অন্য কোন মাবুদকে আমরা ডাকি না । যদি আমরা এমনটি করি তাহলে অনেক বড় গুনাহ করবো । রাজা প্রথমে ভীষণ ক্রুদ্ধ হয়ে বলেন, তোমাদের মুখ বন্ধ করো, নয়তো আমি এখনই তোমাদের হত্যা করার ব্যবস্থা করবো । তারপর কিছুক্ষণ থেমে থেকে বললেন, তোমরা এখনো শিশু । তাই তোমাদের তিনদিন সময় দিলাম | ইতিমধ্যে যদি তোমরা নিজেদের মত ৬/৬//.51010717155911.00177
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।