00171121715 (১) ১০ ০১৯৮1 0217125৮7১৬ আশপাশে আমরা দিয়েছি বরকত, | 12214459584? যেন আমরা তাকে আমাদের নিদর্শন 05% দেখাতে পারি; তিনিই সর্বশ্রোতা, ্ এটি নিছক একটি রূহানী তথা আধ্যাত্মিক অভিজ্ঞতা ছিল না | বরং এটি ছিল পুরোদস্তর একটি দৈহিক সফর এবং চাক্ষুষ পর্যবেক্ষণ । আল্লাহ নিজেই তাঁর নবীকে এ সফর ও পর্যবেক্ষণ করান । তাফসীর কুরতুবীতে আছে, ইসরার হাদীসসমূহ সব মুতাওয়াতির ৷ নাক্কাশ এ সম্পর্কে বিশ জন সাহাবীর রেওয়ায়েত উদ্ধৃত করেছেন এবং কাষী ইয়াদ শেফা গ্রন্থে আরও বিস্তারিত বিবরণ দিয়েছেন । ইমাম ইবনে কাসীর তার তাফসীর গ্রন্থে এসব রেওয়ায়েত পূর্ণরূপে যাচাই-বাছাই করে বর্ণনা করেছেন এবং পঁচিশ জন সাহাবীর নাম উল্লেখ করেছেন, যাদের কাছ থেকে এসব রেওয়ায়েত বর্ণিত রয়েছে । যেমন, ওমর ইবনে খাত্তাব, আলী, ইবনে মাসউদ, আবু যর গিফারী, মালেক ইবনে ছা*ছা, আবু হোরায়রা, আবু সায়ীদ আল-খুদরী, ইবনে আববাস, শাদ্দাদ ইবনে আউস, উবাই ইবনে কাব, আবদুর রহমান ইবনে কুর্ত, আবদুল্লাহ ইবনে ওমর, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুম । এরপর ইবনে-কাসীর বলেন, ইসরা সম্পর্কে সব মুসলমানের একমত্য রয়েছে । শুধু দ্বীনত্রোহী যিন্দীকরা একে মানেনি । মে'রাজের তারিখ সম্পর্কে বিভিন্ন রেওয়ায়েত বর্ণিত রয়েছে । মুসা ইবনে ওকবার রেওয়ায়েত এই যে, ঘটনাটি হিজরতের ছয়মাস পূর্বে খাদীজা রাদিয়াল্লাহু “আনহার মৃত্যর পর সংঘটিত হয় । আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেনঃ খাদীজা রাদিয়াল্লাহু “আনহার ওফাত সালাত ফরয হওয়ার পূর্বেই হয়েছিল । ইমাম যুহরী বলেনঃ খাদীজার ওফাত নবুওয়াত প্রাপ্তির সাত বছর পরে হয়েছিল । কোন কোন রেওয়ায়েত রয়েছে, মে“রাজের ঘটনা নবুওয়ত প্রাপ্তির পাচ বছর পরে ঘটেছে । ইবনে ইসহাক বলেনঃ মে'রাজের ঘটনা তখন ঘটেছিল, যখন ইসলাম আরবের সাধারণ গোত্রসমূহে বিস্তৃতি লাভ করেছিল | এসব রেওয়ায়েতের সারমর্ম এই যে, মে'রাজের ঘটনাটি হিজরতের কয়েক বছর পূর্বে সংঘটিত হয়েছিল | কোন কোন এঁতিহাসিক বলেনঃ ইসরা ও মে'রাজের ঘটনা রবিউসসানী মাসের ২৭তম রাত্রিতে হিজরতের এক বছর পূর্বে ঘটেছে । আবার কোন কোন এতিহাসিকের মতে, নবুওয়ত প্রাপ্তির আঠার মাস পর এ ঘটনা ঘটেছে । কারও কারও মতে হিজরতের এক বছর আগে সংঘটিত হয়েছিল । মুহাদ্দেসগণ বিভিন্ন রেওয়ায়েত উন্মেখ করার পরে কোন সিদ্ধান্ত লিপিবদ্ধ করেননি | [বিস্তারিত দেখুন, আশ- শাইখ সফিউর রহমান আল-মুবারকপুরী: আর-রাহীকুল মাখতুম] মে"রাজের সংক্ষিপ্ত ঘটনাঃ ইমাম ইবনে কাসীর তার তাফসীর গ্রন্থে আলোচ্য আয়াতের তাফসীর এবং সংশিষ্ট হাদীসসমূহ বিস্তারিত বর্ণনা করার পর বলেনঃ সত্য কথা এই যে, নবী করীম সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম ইসরা সফর জাগ্রত অবস্থায় করেন; ৬/৬//.51010717155911.00177
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।