১৭- সূরা বনী-ইসরাঈল ১০ ৮১০৮ 08171 ৬৭৪১৬ ১৬ (১) (২) 0০011121715 আল-মসজিদুল ১৬ ০0৮ কেননা, আল্লাহ্ তাআলা স্বয়ং কাউকে “আমার বান্দা” বললে এর চাইতে বড় সম্মান মানুষের জন্যে আর হতে পারে না । [ইবন তাইমিয়্যাহ, আল-উবুদিয়্যাহ: ৪৭] আবু যর গেফারী রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলামঃ বিশ্বের সর্বপ্রথম মসজিদ কোনটি? তিনি বললেনঃ মসজিদে-হারাম । অতঃপর আমি আরয করলামঃ এরপর কোনটি? তিনি বললেনঃ মসজিদে আকসা । আমি জিজ্ঞেস করলামঃ এতদুভয়ের নির্মাণের মধ্যে কতদিনের ব্যবধান রয়েছে? তিনি বললেনঃ চল্লিশ বছর । তিনি আরও বললেনঃ এ তো হচ্ছে মসজিদঘয়ের নির্মাণক্রম । কিন্তু আল্লাহ্ তাআলা আমাদের জন্য সমগ্র ভূ-পৃষ্ঠকেই মসজিদ করে দিয়েছেন । যেখানে নামাযের সময় হয়, সেখানেই সালাত পড়ে নাও । [মুসলিমঃ ৫২০] ইসরা ও মে'রাজের সমগ্র সফর যে শুধু আত্মিক ছিল না, বরং সাধারণ মানুষের সফরের মত দৈহিক ও আত্মিক ছিল, একথা কুরআনের বক্তব্য ও অনেক মুতাওয়াতির হাদীস দ্বারা প্রমাণিত । আলোচ্য আয়াতের প্রথম ১৬--শব্দের মধ্যে এদিকেই ইঙ্গিত রয়েছে । কেননা, এ শব্দটি আশ্চর্যজনক ও বিরাট বিষয়ের জন্যে ব্যবহৃত হয় | [ইবন কাসীর; মাজুর্ম” ফাতাওয়া: ১৬/১২৫] মে“রাজ যদি শুধু আত্মিক অর্থাৎ স্বগ্রজগতে সংঘটিত হত, তবে তাতে আশ্চর্যের বিষয় কি আছে? স্বপ্নে তো প্রত্যেক মুসলিম, বরং প্রত্যেক মানুষ দেখতে পারে যে, সে আকাশে উঠেছে, অবিশ্বাস্য বহু কাজ করেছে । ৮ শব্দ দ্বারা এদিকেই দ্বিতীয় ইঙ্গিত করা হয়েছে । কারণ, শুধু আত্মাকে দাস বলে না; বরং আত্মা ও দেহ উভয়ের সমষ্টিকেই দাস বলা হয় । [ইবন কাসীর] তারপর “এক রাতে নিজের বান্দাকে নিয়ে যান” এ শব্দাবলীও দৈহিক সফরের কথাই সুস্পষ্টভাবে ব্যক্ত করে । স্বপ্নযোগে সফরের জন্য নিয়ে যাওয়া শব্দাবলী কোনক্রমেই উপযোগী হতে পারে না । তাছাড়া আয়াতে দেখানোর কথা বলা হয়েছে সেটাও শরীর ছাড়া সম্ভব হয় না। অনুরূপভাবে বুরাকে উঠাও প্রমাণ করে যে, ইসরা ও মিরাজ দেহ ও আত্মার সমন্বয়ে সংঘটিত হয়েছিল | [দেখুন, ইবন কাসীর] এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম যখন মে'রাজের ঘটনা উম্মে হানী রাদিয়াল্লাহু আনহার কাছে বর্ণনা করলেন, তখন তিনি পরামর্শ দিলেন যে, আপনি কারও কাছে একথা প্রকাশ করবেন না; প্রকাশ করলে কাফেররা আপনার প্রতি আরও বেশী মিথ্যারোপ করবে । ব্যাপারটি যদি নিছক স্বপ্নই হত, তবে মিথ্যারোপ করার কি কারণ ছিল? তারপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম যখন ঘটনা প্রকাশ করলেন, তখন কাফেররা মিথ্যারোপ করল এবং ঠাট্টা বিদ্রুপ করল । এমনকি, অনেকের ঈমান টলায়মান হয়েছিল । ব্যাপারটি স্বপ্নের হলে এতসব তুলকালাম কান্ড ঘটার সস্তাবনা ছিল কি? সুতরাং আমাদের জন্য একথা মেনে নেয়া ছাড়া উপায় নেই যে, ৬/৬//.51017171559111.00177
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।