(১) 0০011121715 ০৮7৮1 45074159459 0৬ রব আপনাকে প্রতিষ্ঠিত করবেন প্রশর্থসত স্থানে) | বলেন, এখানে ১১ শব্দটি তার সাধারণ অর্থ অতিরিক্ত অর্থেই ব্যবহৃত হয়েছে, তখন অর্থ হবেঃ আপনার যাবতীয় পূর্ব ও পরের গুণাহ মাফ হয়ে যাওয়ার কারণে আপনার জন্য তাহাজ্জুদের সালাত অতিরিক্তই রয়ে গেল | [ইবন কাসীর] আপনার উম্মাতের জন্য সেটার প্রয়োজনীয়তা হলো, গোনাহ্ মাফ পাওয়া । কিন্তু আপনার জন্য তা মর্যাদা বৃদ্ধি কারক । কিন্তু নফল হওয়া সত্তেও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ ত্যাগ করতেন না । এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন যে, 1১১-$1425 535১৬ অর্থাৎ “আমি কি কৃতজ্ঞ বান্দা হবো নাগ [মুসলিমঃ ২৮১৯] আলোচ্য আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদের ওয়াদা দেয়া হয়েছে । মাকামে মাহমুদ শব্দছয়ের অর্থ, প্রশংসনীয় স্থান । এই মাকাম রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের জন্যেই বিশেষভাবে নির্দিষ্ট-অন্য কোন নবীর জন্যে নয় । এর তাফসীর প্রসঙ্গে বিভিন্ন উক্তি বর্ণিত আছে । সহীহ্ হাদীস সমূহে স্বয়ং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, এ হচ্ছে “বড় শীফা'আতের মাকাম” ৷ [ফাতহুল কাদীর] হাশরের ময়দানে যখন সমগ্র মানব জাতি একত্রিত হবে এবং প্রত্যেক নবীর কাছেই শাফাআতের দরখাস্ত করবে, তখন সব নবীই শাফা“আত করতে অপারগতা প্রকাশ করবেন । তখন কেবল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্রলামই সমগ্র মানবজাতির জন্যে শীফাআত করবেন । এ সম্পর্কে বিভিন্ন হাদীস বর্ণিত হয়েছে । ইবনে উমর রাদিয়াল্লাহু 'আনহুমা বলেনঃ কিয়ামতের দিন লোকেরা দলে দলে বিভক্ত হবে । প্রত্যেক উম্মত তার নিজের নবীর কাছে যাবে । তারা বলবে, হে অমুক (নবী)! আল্লাহ্র কাছে আমাদের জন্য শাফা'আত করুন । হে অমুক নেবী)! আল্লাহ্র কাছে আমাদের জন্য শাফা'আত করুন । (কিন্তু তারা কেউ শাফাআত করতে রাযী হবেন না)। শেষ পর্যন্ত শাফা“আতের দায়িত্ব এসে পড়বে নবী (মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর । আর এই দিনেই আল্লাহ্ তাকে মাকামে মাহমুদে দাঁড় করাবেন । [বুখারীঃ ৪৭১৮] অপর এক হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “যে ব্যক্তি আযান শুনার পর বলবে “আল্লাহুম্মা রাববা হাযিহিদ্ দাওয়াতিত্ তাম্মাতি ওয়াস সালাতিল কায়েমাহ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদীলাহ ওয়াব“আসহু মাকামাম্ মাহমুদানিল্লাধী ওয়াদ্তাহু” তার জন্য আমার শাফা'আত হালাল হয়ে যাবে । [বুখারী8৪ ৭১৯] অন্য এক হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি এ আয়াতে ১৯ 5 “মাকামে মাহমুদ তথা প্রশংসিত স্থান” সম্পর্কে বলেছেনঃ “এটা সে স্থান যেখান থেকে আমি আমার উম্মাতের জন্য শাফা'আত করব |” [মুসনাদে আহমাদঃ ২/৪৪১, ৫২৮] | ৬/৬//.51010717155911.00177
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।