0০011121715 ১০০১1 037৮15925৮7 ৬ ফজরের সালাত উপস্থিতির সময়) । বেশী লম্বা হয়নি । তারপর আসরের সালাত পড়ান এমন এক সময় যখন প্রত্যেক জিনিসের ছায়া তার দৈর্ঘ্যের সমপরিমাণ ছিল | এরপর মাগরিবের সালাত এমন সময় পড়ান যখন রোযাদার রোযার ইফতার করে । তারপর পশ্চিমাকাশের লালিমা খতম হবার পরপরই এশার সালাত পড়ান আর ফজরের সালাত পড়ান ঠিক যখন রোযাদারের উপর খাওয়া দাওয়া হারাম হয়ে যায় তেমনি সময় । দ্বিতীয় দিন তিনি আমাকে যোহরের সালাত এমন সময় পড়ান যখন প্রত্যেক জিনিসের ছায়া তার দৈঘ্র্টর সমান ছিল । আসরের সালাত পড়ান এমন সময় যখন প্রত্যেক জিনিসের ছায়া তার দৈর্ঘের দ্বিগুণ ছিল | মাগরিবের সালাত পড়ান এমন সময় যখন সাওমপালনকারী সাওমের ইফতার করে | এশার সালাত পড়ান এমন সময় যখন রাতের তিনভাগের একভাগ অতিক্রান্ত হয়ে গেছে এবং ফজরের সালাত পড়ান আলো চারদিকে ভালভাবে ছড়িয়ে পড়ার পর | তারপর জিবরীল আমার দিকে মুখ ফিরিয়ে বলেন, যে মুহাম্মাদ! এই হচ্ছে নবীদের সালাত আদায়ের সময় এবং এ দু”টি সময়ের মাঝখানেই হচ্ছে সালাতের সঠিক সময় ।” [তিরমিযীঃ ১৫৯, আবুদাউদঃ ৩৯৩] কুরআন মজীদের বিভিন্ন জায়গায়ও পাঁচ সালাতের এ ওয়াক্তসমূহের প্রতি ইংগিত করা হয়েছে । যেমন সূরা হুদে বলা হয়েছেঃ “সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে (অর্থাৎ ফজর ও মাগরিব) এবং কিছু রাত পার হয়ে গেলে (অর্থাৎ এশা) । [১১৪] সূরা “ত্বা-হা*য়ে বলা হয়েছেঃ “আর নিজের রবের হাম্দ (প্রশংসা) সহকারে তাঁর তাসবীহ (েবিত্রতা বর্ণনা) করতে থাকো সূর্যোদয়ের পূর্বে ফেজর) ও সূর্যাস্তের পূর্বে (আসর) এবং রাতের সময় আবার তাসবীহ করো (এশা) আর দিনের প্ান্তসমূহে (অর্থাৎ সকাল, যোহর ও মাগরিব)” [১৩০] তারপর সূরা রূমে বলা হয়েছেঃ “কাজেই আল্লাহর তাসবীহ করো যখন তোমাদের সন্ধ্যা হয় মোগরিব) এবং যখন সকাল হয় (ফজর) । তাঁরই জন্য প্রশংসা আকাশসমূহে ও পৃথিবীতে এবং তাঁর তাসবীহ করো দিনের শেষ অংশে (আসর) এবং যখন তোমাদের দুপুর (যোহর) হয় ।৮[১৭-১৮] তবে যদিও আলোচ্য আয়াতসমূহে পাঁচ ওয়াক্ত সালাতের নির্দেশই সংক্ষেপে বর্ণিত হয়েছে কিন্তু এর পূর্ণ তাফসীর ও ব্যাখ্যা কেবলমাত্র রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজের মাধ্যমেই সাব্যস্ত হয়েছে । [ইবন কাসীর] রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা গ্রহণ না করা পর্যন্ত কোন ব্যক্তি সালাত আদায়ই করতে পারে না । জানি না, যারা কুরআনকে হাদীস ও রাসূলের বর্ণনা ছাড়াই বোঝার দাবী করে, তারা সালাত কিভাবে পড়ে? এমনিভাবে এ আয়াতে সালাতে কুরআন পাঠের কথাও সংক্ষেপে উল্লেখিত হয়েছে । এর বিবরণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু "আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজ দ্বারা প্রমাণিত হয়েছে । (১) ১5৪০ শব্দটি ৫১ ধাতু থেকে উদ্ভূত | এর অর্থ উপস্থিত হওয়া । হাদীসসমূহের বর্ণনা ৬/৬//.51010717155911.00177
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।