00171121715 ৫৬. ৫৭. $ ০ ₹১০৮| ০17৮159259৮ ১% বলুন, তোমরা আল্লাহ্ ছাড়া যাদেরকে 05552585568) অতঃপর দেখবে যে, তোমাদের দুঃখ- দৈন্য দূর করার বা পরিবর্তন করার শক্তি তাদের নেই) । তারা যাদেরকে ডাকে তারাই তো] 45১৩4: তাদের রবের নৈকট্য লাভের উপায় রতি পিিকেরতে পা সন্ধান করে যে, তাদের মধ্যে কে তা'আলা দাউদ আলাইহিসসালামকে একখানি গ্রন্থ দিয়েছিলেন যার নাম যাবুর । (১) (২) তবে বর্তমানে বাইবেলে যে দাউদের সংগীত নামে অভিহিত অংশ আছে তা তার গ্রন্থ বলা যাবে না । কারণ, এর পক্ষে সুস্পষ্ট কোন প্রমাণ নেই । কোন কোন হাদীসে দাউদ আলাইহিসসালামের গ্রন্থের নাম “কুরআন” বলা হয়েছে । তখন এর অর্থ হবে, “পাঠকৃত" বা পাঠের যোগ্য । হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “দাউদের উপর কুরআন সহজ করে দেয়া হয়েছিল । তিনি তার বাহনের লাগাম লাগাতে নির্দেশ দিতেন । তারা তা লাগিয়ে শেষ করার আগেই তিনি তা পড়া শেষ করে ফেলতেন ।” [বুখারীঃ ৪৭১৩] এ থেকে পরিষ্কার জানা যায়, কেবল গায়রুল্লাহকে (আন্মাহ ছাড়া অন্য কোন সন্তা) সিজদা করাই শির্ক নয় বরং আল্লাহ ছাড়া অন্য কোন সত্তার কাছে দো'আ চাওয়া বা তাকে সাহায্য করার জন্য ডাকাও শির্ক । দোআ ও সাহায্য চাওয়া ইবাদতেরই অন্তর্ভূক্ত । কাজেই গায়রুল্লাহর কাছে প্রার্থনাকারী একজন মূর্তি পূজকের সমান অপরাধী । তাছাড়া এ থেকে একথাও জানা যায় যে, আল্লাহ ছাড়া অন্য কেউ কোন আপদ-বিপদ থেকে বাঁচাতে পারে না এবং কোন খারাপ অবস্থাকে ভাল অবস্থায় পরিবর্তিত করে দিতেও পারে না । আন্মাহ ছাড়া অন্য যে কোন সত্তা সম্পর্কে এ ধরনের বিশ্বাস রাখা ভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয় । এ শব্দগুলো নিজেই সাক্ষ্য দিচ্ছে যে, মুশরিকদের যেসব মাবুদ ও ত্রাণকর্তার কথা এখানে বলা হচ্ছে তারা পাথরের মূর্তি নয় বরং তারা হচ্ছে ফেরেশতা বা অতীত যুগের আল্লাহর প্রিয় বান্দা । ইবন আব্বাস বলেন, শির্ককারীরা বলত: আমরা ফেরেশতা, মসীহ ও উযায়ের এর ইবাদাত করি । অথচ যাদের ইবাদত করা হচ্ছে তারাই আল্লাহকে ডাকছে । [ইবন কাসীর] আয়াতের অর্থ পরিষ্কার । অর্থাৎ নবী হোক বা আউলিয়া অথবা ফেরেশতা, কারোই তোমাদের প্রার্থনা শুনার এবং তোমাদের সাহায্য করার ক্ষমতা নেই ৷ তোমরা নিজেদের প্রয়োজন পূর্ণ করার জন্য তাদেরকে অসিলায় পরিণত করছো কিন্তু তাদের অবস্থা হচ্ছে এই যে, তারা নিজেরাই আল্লাহর রহমতের প্রত্যাশী, তাঁর আযাবের ভয়ে ভীত এবং তাঁর বেশী বেশী নিকটবর্তা হবার জন্য অসিলা ও উপায় খুঁজে বেড়াচ্ছে ৷ এ আয়াত নাধিল হওয়ার ব্যাপারে আব্দুল্লাহ ৬/৬//.51010717155911.00177
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।