0০011121715 (১) (২) (৩) (8) ১৫০১ ০ ০01 ০897০1৩2০৮7 হয়) তবুও তারা বলবে, কে | $5:35$5৩/৬6৪ আমাদেরকে পুনরুখথিত করবে? 80202522570 বলুন, “তিনিই, যিনি তোমাদেরকে নর 4095 টে প্রথমবার সৃষ্টি করেছেন ।, হট অতঃপর তারা আপনার সামনে মাথা নাড়বেও ও বলবে, “সেটা কবে?) বলুন, “সম্ভবত সেটা হবে শীঘ্রই, মুজাহিদ বলেন, এখানে যা বড় মনে হয় বলে আসমান, যমীন ও পাহাড় বোঝানো হয়েছে । অন্য বর্ণনায় তিনি বলেছেন, এখানে উদ্দেশ্য হচ্ছে, যা ইচ্ছে তা হয়ে যাও, কিন্তু আল্লাহ্ তোমাদেরকে অবশ্যই মৃত্যুর পর পুনজীবিত করবেন । [ইবন কাসীর] ইবন আব্বাস, সায়ীদ ইবনে জুবাইর, আবু সালেহ, হাসান, কাতাদা এবং দাহ্হাক বলেন, তাদের উদ্দেশ্য, মৃত্যু ৷ কারণ বনী আদমের কাছে এর চেয়ে বড় বিষয় আর নেই । অর্থাৎ যদি তোমরা মৃতই হয়ে যাও তারপরও তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন তারপর জীবিত করবেন | [ফাতহুল কাদীর] অর্থাৎ যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনিই তোমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন । এ আয়াতে তাদের সন্দেহের দু”টি উত্তর দেয়া হয়েছে, এক, তোমাদেরকে প্রথম যিনি সৃষ্টি করেছেন সে মহান প্রভূ সম্পর্কে তোমাদের ধারণা কেমন হতে পারে? কিভাবে মনে করতে পারলে যে, তিনি তোমাদেরকে সৃষ্টি করতে পারবেন না? তোমরা তার শক্তি সামর্থ সম্পর্কে এতই অজ্ঞ রয়ে গেলে? ধারণা ও বিশ্বীসের উপর ভিত্তি করছ ৷ কারণ, তোমরা জান যে, প্রথমবার সৃষ্টি করা যত কঠিন দ্বিতীয়বার সৃষ্টি করা তার থেকেও সহজ কাজ । আল্লাহ্ তা“আলাই তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তাঁর জন্য পুনরায় সৃষ্টি করা কোন ব্যাপারই নয় । এ ধরনের আলোচনা অন্য সূরায়ও উল্লেখ করা হয়েছে । [যেমন, সুরা আর- রূম৪২৭]| আরবীতে ব্যবহৃত “ইন্গাদ” শব্দের মানে হচ্ছে, উপর থেকে নিচের দিকে এবং নিচ থেকে উপরের দিকে মাথা নাড়া । এভাবে মাথা নেড়ে বিস্ময় প্রকাশ বা ঠাট্টা-বিদ্বপ করা হয় | [ইবন কাসীর] তারা দুটি কারণে একথাটি বলেছে, এক, তারা পুনরুথানকে অসম্ভব মনে করে এভাবে উপর-নীচ মাথা ঝাকাচ্ছিল | [ইবন কাসীর] দুই, তারা এ পুনরুথান কেন তাড়াতাড়ি হচ্ছেনা সে প্রশ্ন তুলছে । কুরআনের অন্যান্য আয়াতেও তাদের এ ধরনের আচরণ উল্লেখ করা হয়েছে । [যেমন সূরা আল-মুলকঃ ২৫, আস-শুরাঃ ১৮] ৬/৬//.51010717155911.00177
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।