Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

00171121715 ০ ৮7০৮1 171৬25১৬৮7১ কপ পর ৪৮. দেখুন, তারা আপনার কী উপমা দেয়! | (52562505940229 ফলে তারা পথভ্রষ্ট হয়েছে১), সুতরাং ১ তারা পথ পাবেনা । ৪৯. আর তারা বলে, 'আমরা অস্থিতে | (৫৬৫৯৮44৬৮89 পরিণত ও চূর্ণ-বিচ্র্ণ হলেও কি নূতন ৪৫: সৃষ্টিরূপে উথিত হব(১? ৫০. বলুন, 'তোমরা হয়ে যাও পাথর বা 8৩৩১8, লোহা), ৫১. অথবা এমন কোন সৃষ্টি যা] (20284855438 তোমাদের অন্তরে খুবই বড় মনে (১) অর্থাৎ এরা আপনার সম্পর্কে কোন একটি মত প্রকাশ করছে না । বরং বিভিন্ন সময় সম্পূর্ণ ভিন্ন ও পরস্পর বিরোধী কথা বলছে । কখনো বলছে, আপনি নিজে জাদুকর | কখনো বলছে, আপনাকে কেউ জাদু করেছে । কখনো বলছে, আপনি কবি । কখনো বলছে, আপনি পাগল । [ইবন কাসীর; ফাতহুল কাদীর] এদের যে আসল সত্যের খবর নেই, এদের এসব পরস্পর বিরোধী কথাই তার প্রমাণ | নয়তো প্রতিদিন তারা একটা করে নতুন মত প্রকাশ করার পরিবর্তে কোন একটা চূড়ান্ত মত প্রকাশ করতো । তাছাড়া এ থেকে একথাও জানা যায় যে, তারা নিজেরা নিজেদের কোন কথায়ও নিশ্চিত নয় । একটি অপবাদ দেয়ার পর নিজেরাই অনুভব করছে, এটা তো ঠিকমতো খাপ খাচ্ছে না । তাই পরে আর একটা অপবাদ দিচ্ছে । আবার সেটাকেও খাপ খেতে না দেখে তৃতীয় আর একটা অপবাদ তৈরী করছে । এভাবে নিছক শত্রুতা বশত তারা একের পর এক বড় বড় মিথ্যা রচনা করে চলছে । ফলে তারা পথভ্রষ্ট হয়েই চলেছে, তারা যা বলছে সেগুলোতে তারা সঠিক পথে নেই । হেদায়াত থেকে দূরে সরে গেছে । সে পথভ্রষ্টতা থেকে আর বের হতে পারছে না ।[ফাতনুল কাদীর] (২) একই অর্থে অন্যান্য সুরায়ও আখেরাতে পুনরুথান সম্পর্কে কাফেরদের সন্দেহের কথা উন্লেখ করে তার জওয়াব দেয়া হয়েছে ।[যেমন, এ সূরারই ৯৮ নং আয়াত এবং সুরা আন-নাধি'আতঃ ১০-১২, ইয়াসীনঃ ৭৮-৭৯] (৩) অর্থাৎ যদি তোমরা আশ্চর্য মনে করে থাক যে, আমরা অস্থি ও চুর্ণ-বিচুর্ণ হয়ে গেলে কিভাবে আবার পুনরুথিত হব, তাহলে তোমরা যদি পার তো পাথর বা লোহা হয়ে যাও । [তাবারী] অথবা আয়াতের অর্থ, যদি তোমরা পাথর ও লোহাঁও হয়ে যাও তারপরও তোমরা আল্লাহ্র হাত থেকে রেহাই পাবে না । অথবা এর অর্থ, যদি তোমরা পাথর কিংবা লোহাও হয়ে যাও তারপরও আল্লাহ্‌ তোমাদেরকে তেমনি নিয়ে আসবেন, যেমনি তিনি প্রথমবার সৃষ্টি করেছেন । [ফাতহুল কাদীর] ৬/৬//.5101717155911.00177

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।