0০011121715 ১/২৮7০| 35315) £ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম স্বামী-স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিলেন অর্থাৎ তাদের বিয়ে নাকচ করে দিলেন । তিনি আরো ফয়সালা দিলেন যে, এই গর্ভ থেকে যে সন্তান জন্ুযগ্রহণ করবে, সে এই স্ত্রীর সন্তান বলে কথিত হবে- পিতার সাথে সম্বন্ধযুক্ত হবে না। কিন্তু সন্তানটিকে ধিকৃতও করা হবে না। [মুসনাদে আহমাদঃ ১/২৩৮-২৩৯, আবু দাউদঃ ২২৫৬, আবু ইয়াঁলাঃ ২৭৪০] বুখারী ও মুসলিমে সাহ্ল ইবনে সাদ সায়েদীর বর্ণনা এভাবে আছে যে, ওয়াইমের আজলানী রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেনঃ হে আল্লাহ্র রাসূল, যদি কেউ তার স্ত্রীকে ভিন্ন পুরুষের সাথে দেখে, তবে সে কি তাকে হত্যা করবে, যার ফলে তাকেও হত্যা করা হবে? বা তার কি করা উচিত? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ্ তা“আলা তোমার এবং তোমার স্ত্রীর ব্যাপারে বিধান নাধিল করেছেন । যাও স্ত্রীকে নিয়ে এস । বর্ণনাকারী সাহ্ল বলেনঃ তাদেরকে এনে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে লি'আন করালেন । যখন উভয় পক্ষ থেকে পাচটি সাক্ষ্য পূর্ণ হয়ে লি'আন সমাপ্ত হল, তখন ওয়াইমের বললেনঃ হে আল্লাহ্র রাসূল, এখন যদি আমি তাকে সত্রীরূপে রাখি, তবে এর অর্থ এই হয় যে, আমি তার প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছি । তারপর তিনি তাকে তালাক দিয়ে দিলেন । [বুখারী ৪৭৪৫, ৪৭৪৬, ৫৩০৯, মুসলিমঃ ১৪৯২] আলোচ্য ঘটনাদ্ধয়ের মধ্য থেকে প্রত্যেকটি সম্পর্কে বলা হয়েছে যে, লি“আনের আয়াত এর পরিপ্রেক্ষিতে নাধিল হয়েছে । হাফেয ইবনে হাজার ও ইমাম বগভী উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধানকল্পে বলেছেন যে, মনে হয় প্রথম ঘটনা হেলাল ইবনে উমাইয়ার ছিল এবং লি“আনের আয়াত এরই পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে । এরপর ওয়াইমের এমনি ধরণের ঘটনার সম্মুখীন হয় । হেলাল ইবনে উমাইয়ার ঘটনা তার জানা ছিল না । কাজেই এ ব্যাপারটি যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হল তখন তিনি বললেনঃ তোমার ব্যাপারে ফয়সালা এই । এর স্বপক্ষে ইঙ্গিত এই যে, হেলাল ইবনে উমাইয়ার ঘটনায় হাদীসের ভাষা হচ্ছে 549 05৫ এবং ওয়াইমেরের ঘটনায় ভাষা হচ্ছে এ &। ৫ ১ এর অর্থ এরূপও হতে পারে যে, আল্লাহ্ তাআলা তোমার অনুরূপ এক ঘটনায় এর বিধান নাযিল করেছেন । উপরোক্ত দু'টি বর্ণনা ছাড়াও লি'আন সংক্রান্ত আরো কিছু হাদীস এসেছে যেগুলো থেকে লি'আনের গুরুত্ৃপূর্ণ মাস'আলা সাব্যস্ত হয়েছে । যেমন, ইবন্ উমর রাদিয়াল্লাহু 'আনহুমা বলেন, স্বামী-স্ত্রী লি'আন শেষ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের মধ্যে ছাড়াছাড়ি করে দেন | [বুখারীঃ ৫৩০৬,৪৭৪৮ মুসনাদে আহমদঃ ২/৫৭] ইবনে উমরের অন্য এক বর্ণনায় বলা হয়েছে, এক ব্যক্তি ও তার স্ত্রীর মধ্যে লিআন করানো হয় । তারপর স্বামীটি গর্ভের সন্তান অস্বীকার করে । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের মধ্যে ছাড়াছাড়ি ৬/৬//.510107171559111.00177
— পৃষ্ঠা ৩৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।