0০011121715 ০ চা শাস্তি থেকে মুক্ত করে দেবে | [বুখারীঃ ৪৭৪৭, ৫৩০৭] এই কথাবার্তা চলছিল রা রর না সারা নাল রাা নিয়ে নাযিল হলেন' অর্থাৎ দ্া57225509% আবু ইয়ালা এই বর্ণনাটিই আনাস রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণনা করেছেন । এতে আরো বলা হয়েছে যে, লি'আনের আয়াত নাধিল হওয়ার পর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম হেলাল ইবনে উমাইয়াকে সুসংবাদ দিলেন যে, আল্লাহ্ তা'আলা তোমার সমস্যার সমাধান নাধিল করেছেন । হেলাল বললেনঃ আমি আল্লাহ তা'আলার কাছে এই আশাই পোষণ করেছিলাম । অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম হেলালের স্ত্রীকে ডেকে আনলেন । স্বামী-স্ত্রীর উপস্থিতিতে স্ত্রীর জবানবন্দী নেয়া হল । সে বললঃ আমার স্বামী হেলাল ইবনে উমাইয়া আমার প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমাদের মধ্যে একজন যে মিথ্যাবাদী, তা আল্লাহ্ তা'আলা জানেন । জিজ্ঞাস্য এই যে, তোমাদের কেউ কি আল্লাহ্র আযাবের ভয়ে তাওবাহ্ করবে এবং সত্য কথা প্রকাশ করবে? হেলাল বললেনঃ আমার পিতা-মাতা আপনার প্রতি উৎসর্গ; আমি সম্পূর্ণ সত্য কথা বলছি । তখন আদেশ দিলেন । প্রথমে হেলালকে বলা হল যে, তুমি কুরআনের বর্ণিত ভাষায় চার বার সাক্ষ্য দাও; অর্থাৎ আমি আল্লাহ্কে সাক্ষী রেখে বিশ্বাস করে বলছি যে, আমি সত্যবাদী | হেলাল আদেশ অনুযায়ী চার বার সাক্ষ্য দিলেন । পঞ্চম সাক্ষ্যর কুরআনী ভাষা এরূপঃ “যদি আমি মিথ্যা বলি, তবে আমার প্রতি আল্লাহ্র লা'নত বর্ষিত হবে ।” এই সাক্ষ্যের সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু "আলাইহি ওয়াসাল্লাম হেলালকে বললেনঃ দেখ হেলাল, আল্লাহ্কে ভয় কর | কেননা, দুনিয়ার শাস্তি চাইতে অনেক কঠোর । এই পঞ্চম সাক্ষ্যই শেষ সাক্ষ্য ৷ এর ভিত্তিতেই ফয়সালা হবে । কিন্তু হেলাল বললেনঃ আমি কসম করে বলতে পারি যে, আল্লাহ্ তা'আলা আমাকে এই সাক্ষ্যের কারণে আখেরাতের আযাব দেবেন না । এরপর তিনি পঞ্চম সাক্ষ্যর শব্দগুলোও উচ্চারণ করে দিলেন । অতঃপর হেলালের স্ত্রীর কাছ থেকেও এমনি ধরণের চার সাক্ষ্য অথবা কসম নেয়া হল । পঞ্চম সাক্ষ্যর সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ একটু থাম | আল্লাহ্কে ভয় কর । এই সাক্ষ্যই শেষ সাক্ষ্য ৷ আল্লাহ্র আযাব মানুষের আযাব অর্থাৎ ব্যভিচারের শাস্তির চাইতেও অনেক কঠোর | এ কথা শুনে সে কসম করতে ইতস্ততঃ করতে লাগল । এ অবস্থায় কিছুক্ষণ অতিবাহিত হলে অবশেষে সে বললঃ আল্লাহ্র কসম আমি আমার গোত্রকে চিরদিনের জন্য লাঞ্রিত করব না । অতঃপর সে পঞ্চম সাক্ষ্যও একথা বলে দিয়ে দিল যে, আমার স্বামী সত্যবাদী হলে আমার উপর আল্লাহ্র গজব বা ক্রোধ আপতিত হবে । এভাবে লি'আনের কার্যধারা সমাপ্ত হয়ে গেলে ৬/৬/.51010717155911.00177
— পৃষ্ঠা ৩৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।