Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

(১) 00111217115 ১/১ ৮১৯ ১9412) পা নেমে আসবে আল্লাহ্‌র গযব । | 3০5৯] যখন কোন স্বামী তার স্ত্রীর প্রতি ব্যভিচারের অপবাদ দেয় অথবা সন্তান সম্পর্কে বলে যে, সে আমার শুক্রজাত নয়, অপরপক্ষে স্ত্রী স্বামীকে মিথ্যাবাদী অভিহিত করে দাবী করে যে, তাকে মিথ্যা অপবাদের শাস্তি আশিটি বেত্রাঘাত প্রদান করা হোক, তখন স্বামীকে স্বপক্ষে চার জন সাক্ষী উপস্থিত করাতে বলা হবে । সে যদি যথাবিহিত চার জন সাক্ষী পেশ করে যারা স্ত্রীর ব্যভিচারের পক্ষে এমনভাবে সাক্ষ্য দিবে যে প্রয়োগ করা হবে । পক্ষান্তরে সে চার জন সাক্ষী পেশ করতে না পারলে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে লি'আন করানো হবে । প্রথমে স্বামীকে বলা হবে যে, সে কুরআনে উন্মেখিত ভাষায় চার বার সাক্ষ্যদান করুক যে, সে এ ব্যাপারে সত্যবাদী এবং পঞ্চম বার বলুক যে, সে মিথ্যাবাদী হলে তার প্রতি আল্লাহ্‌র লা'নত বা অভিশাপ বর্ষিত হবে। স্বামী যদি এসব কথা থেকে বিরত থাকে, তবে যে পর্যন্ত নিজের মিথ্যাবাদী হওয়ার কথা স্বীকার না করে অথবা উপরোক্ত ভাষায় পাচ বার কসম না করে, সে পর্যন্ত তাকে আটক রাখা হবে । সে যদি মিথ্যাবাদী হওয়ার কথা স্বীকার করে, তবে তার উপর অপবাদের শাস্তি প্রয়োগ করা হবে । পক্ষান্তরে যদি পাচ বার কসম করে নেয়, তবে স্ত্রীর কাছ থেকেও কুরআনে বর্ণিত ভাষায় পাঁচ বার কসম করিয়ে নেয়া হবে । যদি সে কসম করতে. অস্বীকার করে, তবে যে পর্যন্ত সে স্বামীর কথার সত্যতা স্বীকার না করে এবং নিজের ব্যভিচারের অপরাধ স্বীকার না করে, সে পর্যন্ত তাকে আটক রাখা হবে । আর এরূপ স্বীকারোক্তি করলে তার উপর ব্যভিচারের শাস্তি প্রয়োগ করা হবে | পক্ষান্তরে যদি উপরোক্ত ভাষায় কসম করতে সম্মত হয়ে যায় এবং কসম করে নেয়, তবে লি'আন পূর্ণতা লাভ করবে | এর ফলশ্রুতিতে দুনিয়ার শাস্তির কবল থেকে উভয়েই বেঁচে যাবে । আখেরাতের ব্যাপার আল্লাহ্‌ তা“আলাই জানেন যে, তাদের মধ্যে কে মিথ্যাবাদী । মিথ্যাবাদী আখেরাতের শাস্তি ভোগ করবে । কিন্তু দুনিয়াতেও যখন স্বামী-স্ত্রীর মধ্যে লি“আন হয়ে গেল, তখন তারা একে অপরের জন্য চিরতরে হারাম হয়ে যাবে | বিচারক উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেবেন । এটা তালাকেরই অনুরূপ হবে । এখন তাদের মধ্যে পুনর্বিবাহও হতে পারবে না । [ইবন কাসীর,কুরতুবী,সাদী] হাদীসের কিতাবাদিতে লি'আন সংক্রান্ত দু'টি ঘটনার উল্লেখ করা হয়েছে । একটি ঘটনা হেলাল ইবন্‌ উমাইয়া ও তার স্ত্রীর, যা সহীহ্‌ বুখারীতে আব্দুল্লাহ্‌ ইবনে আববাস রাদিয়াল্লাহু 'আনহুমার বর্ণনায় রয়েছে । এ ঘটনার প্রাথমিক ংশ ইবনে আব্বাসেরই বর্ণনায় মুসনাদে আহমাদে এভাবে রয়েছে- ইবনে আব্বাস রাদিয়াল্লাহু “আনহুমা বলেনঃ যখন কুরআনে অপবাদের হদ সম্পর্কিত ক 2212044-105% আয়াত নাধিল হল, তখন মুসলিমদের মধ্যে কিছুটা চাঞ্চল্য দেখা দিল । কারণ এতে কোন নারীর প্রতি ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ৩৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।