Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৯৫. ৯৬, (১) (২) 00111217115 ১/১ ৮১০৮ ৩৪০০ 5)এ৩ আর আমরা তাদেরকে যে বিষয়ে | 96১১455৬50৬ তা আপনাকে দেখাতে অবশ্যই সক্ষম) | মন্দের মুকাবিলা করুন যা উত্তম] $55055810-52৯52 তা দ্বারা; তারা (আমাকে) যে গুণে ৪৫১5 গুণান্বিত করে আমরা সে সম্বন্ধে সবিশেষ অবগত) | তবে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে হওয়ারও সম্ভাবনা আছে এবং তার যমানায় তার চোখের সামনে তাদের উপর কোন আযাব আসার সম্ভাবনাও আছে । দুনিয়াতে যখন কোন সম্প্রদায়ের উপর কোন আযাব আসে, তখন মাঝে মাঝে সেই আযাবের প্রতিক্রিয়া শুধু যালেমদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সৎলোকও এর কারণে পার্থিব কষ্টে পতিত হয় | তবে হয়ত এ কারণে আখেরাতে তাদের আযাবের ভার লাঘব হবে । তাছাড়া এই পার্থিব কষ্টের কারণে তারা সওয়াবও পাবে । আল্লাহ বলেনঃ “এমন আযাবকে ভয় করো, যা এসে গেলে শুধু যালেমদের পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না” [সূরা আল-আনফালঃ ২৫] বরং অন্যরাও এর কবলে পতিত হবে । তাই এখানে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামকে এই দোআ শিক্ষা দেয়া হয়েছে যে, আপনি বলুনঃ হে আল্লাহ, যদি তাদের উপর আপনার আযাব আমার সামনে এবং আমার চোখের উপরই আসে, তবে আমাকে এই যালেমদের সাথে রাখবেন না । আমাকে তাদের বাইরে রাখবেন । [দেখুন, ফাতহুল কাদীর] যেহেতু কাফেররা আযাবকে অস্বীকার করত এবং রাসূলুল্াহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা করত, তাই আল্লাহ্‌ বলেন, আমি আপনার সামনেই তাদের উপর আযাব দেখিয়ে দিতে পুরোপুরি সক্ষম ।[ফাতহুল কাদীর] কোন কোন তাফসীরবিদ বলেনঃ আল্লাহ্‌ তা“আলার পক্ষ থেকে যদিও এই উম্মতের উপর ব্যাপক আযাব না আসার ওয়াদা হয়ে গেছে । আল্লাহ বলেনঃ “আপনার বর্তমানে আমি তাদেরকে ধ্বংস করব না ।” [সূরা আল-আনফালঃ ৩৩] কিন্তু বিশেষ লোকদের উপর বিশেষ অবস্থায় দুনিয়াতেই আযাব আসা এর পরিপন্থী নয় । এই আয়াতে বলা হয়েছে যে, আমি আপনাকেও তাদের আযাব দেখিয়ে দিতে সক্ষম | মন্কাবাসীদের উপরি দুর্ভিক্ষ ও ক্ষুধার আযাব এবং বদর যুদ্ধে এবং মক্কা বিজয়ের সময় মুসলিমদের তরবারির আযাব রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের সামনেই তাদের উপর পতিত হয়েছিল । [দেখুন, ফাতহুল কাদীর] অর্থাৎ আপনি মন্দকে উত্তম দ্বারা, যুলুমকে ইনসাফ দ্বারা এবং নির্দয়তাকে দয়া দ্বারা ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ৩৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।