Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011121715 ৭৭. ৭৮. (১) (২) নন অবশেষে যখন আমরা তাদের উপর ১55/৩545249405 কঠিন কোন শাস্তির দুয়ার খুলে দেব 805425285 তখনই তারা এতে আশাহত হয়ে পড়বে ণ পথম রুকু' আর তিনিই তোমাদের জন্য কান, | ৪৩355952444 চোখ ও অন্তকরণ সৃষ্টি করেছেন; পূর্ববর্তী আয়াতে মুশরিকদের সম্পর্কে বলা হয়েছিল যে, তারা আযাবে পতিত হওয়ার সময় আল্লাহ্‌র কাছে ফরিয়াদ করে । আমি যদি তাদের ফরিয়াদের কারণে দয়াপরবশ হয়ে আযাব সরিয়ে দেই, তবে মজ্জাগত অবাধ্যতার কারণে আযাব থেকে মুক্তি পাওয়ার পরক্ষণেই ওরা আবার নাফরমানীতে মশগুল হয়ে যাবে । এ আয়াতে তাদের এমনি ধরণের এক ঘটনা বর্ণনা করা হয়েছে যে, তাদেরকে একবার এক আযাবে গ্রফতার করা হয় কিন্তু রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দো“আর বরকতে আযাব থেকে মুক্তি পওয়ার পরও তারা আল্লাহর কাছে নত হয়নি এবং শির্ককেই আকড়ে ধরে থাকে । মূলতঃ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের দুর্ভিক্ষে পতিত হয় এবং মৃত জন্ত, কুকুর ইত্যাদি খেতে বাধ্য হয় । অবস্থা বেগতিক দেখে আবু সুফিয়ান রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয় এবং বলেঃ আমি আপনাকে আত্মীয়তার কসম দিচ্ছি । আপনি কি একথা বলেননি যে, আপনি বিশ্ববাসীদের জন্যে রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন? তিনি উত্তরে বললেনঃ হ্যা, নিঃসন্দেহে আমি একথা বলেছি এবং বাস্তবেও তাই । আবু সুফিয়ান বললঃ স্বগোত্রের প্রধানদেরকে তো বদর যুদ্ধে তরবারী দ্বারা হত্যা করেছেন । যারা জীবিত আছে, তাদেরকে ক্ষুধা দিয়ে হত্যা করছেন । আল্লাহর কাছে দো“আ করুন, যাতে এই আযাব আমাদের উপর থেকে সরে যায় ৷ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু "আলাইহি ওয়াসাল্লাম দো'আ করলেন | ফলে, তৎক্ষণাৎ আযাব খতম হয়ে যায় ৷ এর পরিপ্রেক্ষিতেই উক্ত আয়াত নাধিল হয় । আয়াতে বলা হয়েছে যে, আযাবে পতিত হওয়া এবং আযাব থেকে মুক্তি পাওয়ার পরও তারা তাদের পালনকর্তার সামনে নত হয়নি । বাস্তব ঘটনা তাই ছিল । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম এর দো“আয় দুর্ভিক্ষ দূর করা হলো কিন্তু মক্কার মুশরিকরা তাদের শির্ক ও কুফরে পূর্ববৎ অটল রইল ।[সহীহ ইবনে হিববানঃ ১৭৫৩ (মাওয়ারিদুজ্জামআন)]। অর্থাৎ হতাশ হয়ে পড়বে । তারা কি করবে তা নির্ধারণ করতে সক্ষম হবে না। [ফাতহুল কাদীর] ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ৩৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।