0০011121715 ৭০. নাকি তারা বলে যে, তিনি উন্মাদনাগ্রত্ত 25520265555 ?১) না, তিনি তাদের কাছে সত্য 25 এনেছেন, আর তাদের অধিকাংশই ূ সত্যকে অপছন্দকারীও) | এ অজুহাতও অচল যে, তারা তাকে চেনে না। তাই জাফর ইবন আবু তালেব (১) (২) হাবশার বাদশাকে বলেছিলেন, “হে রাজন! আল্লাহ আমাদের কাছে এমন এক রাসূল পাঠিয়েছেন আমরা তার বংশ, সত্যবাদিতা ও আমানতদারীসহ যাবতীয় পরিচয় জানি 1” [মুসনাদে আহমাদ ৫/২৯০] অনুরূপভাবে আবু সুফিয়ান ইবন হারবের কাছে রোম সম্রাট হিরাক্লিয়াস যখন রাসূলুল্লাহ্ সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ, বংশ, সত্যবাদিতা সম্পর্কে প্রশ্ন করেছিল তখন সে কাফের থাকা অবস্থায়ও সত্য কথা বলতে বাধ্য হয়েছিল । [বুখারী: ৭] অর্থাৎ তাদের অস্বীকার করার কারণ কি এই যে,তারা সান্নাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাগল মনে করে? মোটেই না, এটাও আসলে কোন কারণই নয় । মুখে তারা যাই বলুক না কেন মনে মনে তারা তার জ্ঞান ও বুদ্ধিমত্তার স্বীকৃতি দিয়ে চলছে । বরং আল্লাহ্ হক নিয়ে তাকে পাঠিয়েছেন । আর তিনি হক নিয়ে এসেছেন । তিনি যে বাণী বহন করে এনেছেন কোন পাগল বা রোগীর মুখ দিয়ে তা বের হতে পারে না । সুতরাং তাদের এ দাবীও অসার | [সাদী] ঈমান না আনার পেছনে যে সমস্ত সম্ভাব্য কারণ থাকতে পারে ৬৩, ৬৭-৭০ ও পরবর্তী ৭২ নং আয়াতে আল্লাহ্ তা“আলা তার অনেকগুলো কারণ উন্মেখ করেছেন । অনুরূপভাবে ঈমান আনার পক্ষে যুক্তিস্বরূপও অনেকগুলো কারণ বর্ণনা করেছেন । ঈমান না আনার পক্ষে তাদের যে সমস্ত কারণ থাকতে পারে তা বর্ণনা করে তার প্রত্যেকটি খপ্তন করেছেন । ঈমান না আনার কারণসমূহ উল্লেখ করে প্রথমেই বলেছেন, ১. তাদের মন ও অন্তর এ ব্যাপারে অজ্ঞতায় আচ্ছন্ন ৷ ২. হারাম শরীফের তত্বীবধান তথা ইবাদত-বন্দেগীর গর্ব ও অহংকার । ৩. ভিত্তিহীন গল্প-গুজবে মেতে থাকা | ৪. খারাপ গালি-গালাজ ও রাত্রি জাগরণ করে সময় নষ্ট করা | ৫. কুরআন নিয়ে চিন্তা- গবেষণা না করা । ৬. কুরআনে যা এসেছে তা পূর্ববর্তীদের কাছে যা নাধিল হয়েছে তার থেকে ভিন্নতর হওয়ার দাবী করা । ৭. নবীকে বুঝতে চেষ্টা না করা ।৮. নবীকে মোহগ্রস্থ বা পাগল বলে দাবী করা । ৯. কুরআন ও রাসূলের আহ্বান তাদের প্রবৃত্তির বিপরীত হওয়া । ১০. কুরআন থেকে বিমুখতা | কাফেরদের এসব যুক্তি উল্লেখ করে তা পুরোপুরি খণ্ডন করা হয়েছে । এর বিপরীতে ঈমান আনার পক্ষে যে সমস্ত যুক্তি দেয়া হয়েছে তা হচ্ছে, ১. কুরআন গবেষণা করা | ২. আল্লাহ্র নেয়ামতকে কবুল করা । ৩. মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে জানা | তার পূর্ণ সত্যবাদিতা ও আমানতদারী সম্পর্কে অবহিত হওয়া । ৪. দাওয়াতের উপর বিনিময় না চাওয়া । ৫. তিনি তাদের উপকারার্থে যাবতীয় শ্রম দিয়ে যাচ্ছেন । ৬/৬//.51010717155911.00177
— পৃষ্ঠা ৩৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।