Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৬৮. 0০011121715 রাত মাতিয়ে তোমরা খারাপ কথা বলতে । তবেকি তারা এ বাণীতে চিন্তা-গবেষণা | 18530650255 করেনি? নাকি এ জন্যে যে, তাদের আবার কখনও গণক, কখনও জাদুকর, কখনও মিথ্যাবাদী অথবা পাগল, ইত্যাদি (১) (২) বাতিল ও অসার কথাসমূহ বলে থাকে । অথচ তিনি আল্লাহ্‌র রাসূল | যাকে আল্লাহ্‌ তাদের উপর বিজয় দিয়েছেন আর তাদেরকে সেখান থেকে অপমানিত ও হেয় করে বের করে দিয়েছেন | [ইবন কাসীর] আয়াতের দ্বিতীয় অর্থ হচ্ছে, তারা যখন ঈমান না এনে পিছনে ফিরে যায়, তখন তারা কাবা ঘর নিয়ে অহংকারে মত্ত থাকে | এ অহংকারেই তারা হক গ্রহণ করতে রাষী হয় না । কারণ, তারা কাবার সাথে সম্পর্ক ও তন্ত্বাবধানপ্রসৃত অহংকার ও গর্বে ফেটে পড়ার উপক্রম হয় । তারা মনে করে যে, যতকিছুই হোক তাদের ব্যাপারটা আলাদা | কারণ, তারা কাবার অভিভাবক, অথচ তারা কাবার অভিভাবক নয় । [ইবন কাসীর] ইবন আব্বাস বলেন, তারা সেখানে বসে রাত জেগে খোশগল্পে মেতে থাকত । মসজিদ ও কাবাকে খোশ-গল্প ও অসার কথাবার্তার আসরে পরিণত করেছিল, ইবাদাতের মাধ্যমে আবাদ করেনি ৷ [ইবন কাসীর] রাত্রিকালে কাহিনী বলার প্রথা আরব-আজমে প্রাচীনকাল থেকেই প্রচলিত রয়েছে। এতে অনেক ক্ষতিকর দিক ছিল এবং বৃথা সময় নষ্ট হত । বর্তমান কালেও যারা সবচেয়ে ভয়ংকর ধরনের লোক তারা রাত জেগে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও দ্বীনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র পাকাতে থাকে ৷ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম এই প্রথা মিটানোর প্রচেষ্টা চালান | তিনি “এশার পূর্বে নিদ্রা যাওয়া এবং এশার পর অনর্থক কিস্সা-কাহিনী বলা নিষিদ্ধ করেন 1” [বুখারীঃ ৫৭৪] এর পেছনে সম্ভবত অন্য এক রহস্য এটাও ছিল যে, এশার সালাতের সাথে সাথে মানুষের সেদিনের কাজকর্ম শেষ হয়ে যায় । এই সালাত সারাদিনের গোনাহসমূহের কাফ্ফারাও হতে পারে । কাজেই এটাই তার দিনের সর্বশেষ কাজ হওয়া উত্তম । যদি এশার পর অনর্থক কিস্সা-কাহিনীতে লিপ্ত হয়, তবে প্রথমতঃ এটা স্বয়ং অনর্থক ও অপছন্দনীয়; এছাড়া এই প্রসঙ্গে পরনিন্দা, মিথ্যা এবং আরও বহু রকমের গোনাহ্‌ সংঘটিত হয় । এর আরেকটি কুপরিণতি এই যে, বিলম্বে নিদ্রা গেলে প্রত্যুষে জাগ্রত হওয়া সম্ভবপর হয় না। [কুরতুবী] অর্থাৎ তাদের এ মনোভাবের কারণ কি? তারা কি এ কুরআন বুঝে না? অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন, “তবে কি তারা কুরআনকে গভীরভাবে অনুধাবন করে না?” [সূরা আন-নিসা: ৮২] তারা যদি এ কুরআন নিয়ে চিন্তা-গবেষণা করত, তবে তা তাদেরকে গোনাহের কাজ থেকে দুরে রাখত । কিন্তু তারা মুতাশীবাহ আয়াতসমূহের পিছনে পড়ে ধ্বংস হয়ে গেছে । [ইবন কাসীর] ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ৩৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।