0০011121715 ১/২ ৮71 ৩০৪০1 2) হ্হ স্৩, (১) (২) (৩) তোমাদের জন্য রয়েছে প্রচুর উপকারিতা; আর তোমরা তা থেকে খাও), আর তাতে ও নৌযানে তোমাদের দি০৭ বহনও করা হয়ে থাকে । আর অবশ্যই আমরা নূহকে | ৮52৮90৩45৯৩ পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের 25455459524 কাছেত) | তিনি বললেন, “হে আমার এরপর আল্লাহ্ তা'আলা এমন নেয়ামতের কথা উল্লেখ করেছেন, যা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে এবং আন্মাহ তা'আলার অপার শক্তি ও অপরিসীম রহমতের কথা স্মরণ করে তাওহীদ ও ইবাদতে মশগুল হয় | বলা হয়েছে, তোমাদের জন্যে চতুষ্পদ জন্তদের মধ্যে শিক্ষা ও উপদেশ রয়েছে । তারপর এর কিছু বিবরণ এভাবে দেয়া হয়েছে যে, এসব জন্তুর পেটে আমি তোমাদের জন্যে পাক-সাফ দুধ তৈরী করেছি, যা মানুষের উৎকৃষ্ট খাদ্য ৷ এ সম্পর্কে কুরআনের অন্যত্র বলা হয়েছে, রক্ত ও গোবরের মাঝখানে এটি আর একটি তৃতীয় জিনিস । [সূরা আন-নাহলঃ ৬৬] মূলতঃ পশুর খাদ্য থেকে এটি সৃষ্টি করা হয়ে থাকে ৷ এরপর বলা. হয়েছেঃ শুধু দুধই নয় এসব জন্তুর মধ্যে তোমাদের অনেক উপকারিতা রয়েছে । চিন্তা করলে দেখা যায়, জন্তদের দেহের প্রতিটি অংশ মানুষের কাজে আসে এবং তার ছারা মানুষের জীবনধারণের অসংখ্য সরঞ্জাম তৈরী হয় । জন্তদের পশম, অস্থি, অস্ত্র ইত্যাদি প্রতিটি অংশ দ্বারা মানুষ জীবিকার কত যে সাজ-সরঞ্জাম তৈরী করে, তা গণনা করা কঠিন । এসব উপকার ছাড়া আরও একটি বড় উপকার এই যে, এগুলোর মধ্য থেকে যে সমস্ত জন্ত হালাল সেগুলোর গোশত মানুষের সর্বোৎকৃষ্ট খাদ্য ৷ [দেখুন, ইবন কাসীর] এখানে সবশেষে জানোয়ারদের আরও একটি মহা উপকারের কথা উন্মেখ করা হয়েছে যে, তোমরা তাদের পিঠে আরোহণও কর এবং মাল পরিবহনেরও কাজে নিযুক্ত কর । এই শেষ উপকারের মধ্যে জন্তুদের সাথে নদীতে চলাচলকারী নৌকাও শরীক আছে । মানুষ নৌকায় আরোহণ করে এবং একস্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় ৷ তাই এর সাথে নৌকার আলোচনা করা হয়েছে । কোন কোন মুফাস্সির বলেন, এখানে গবাদি পশু ও নৌযানকে একত্রে উল্লেখ করার কারণ হচ্ছে এই যে, আরববাসীরা আরোহণ ও বোঝা বহন উভয় কাজের জন্য বেশীর ভাগ ক্ষেত্রে উট ব্যবহার করতো এবং উটের জন্য “স্থল পথের জাহাজ” উপমাটি অনেক পুরানো । [দেখুন, আদওয়াউল বায়ান] তুলনামূলক আলোচনার জন্য দেখুন সূরা আল আ'রাফের ৫৯ থেকে ৬৪; ইউনুসের ৭১ থেকে ৭৩; হুদের ২৫ থেকে ৪৮; বনী ইসরাঈলের ৩ এবং আল আম্গিয়ার ৭৬- ৭৭ আয়াত । ৬/৬//.51010717155911.00177
— পৃষ্ঠা ৩৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।