0০011121715 1/১৮১৭-1 05০801509৮০ ১৮. আর আমরা আকাশ থেকে পানি | £%95:84556764227 (১) (২) র্ৈ রে বর্ষণ করি পরিমিতভাবে৯); অতঃপর $৩/৯৮53৩ আমরা তা মাটিতে সংরক্ষিত করি; আর অবশ্যই আমরা তা নিয়ে যেতেও সম্পূর্ণ সক্ষম) | বালুকণা ও পত্র-পন্নবের অবস্থা আমি অবগত থেকেছি । আমি মানুষকে শুধু সৃষ্টি করেই ছেড়ে দেইনি । আমি তাদের ব্যাপারে বেখবরও হতে পারি না; বরং তাদের পালন, বসবাস ও সুখের সরঞ্জামও সরবরাহ করেছি । আকাশ সৃষ্টি দ্বারা এ কাজের সূচনা হয়েছে । এরপর আকাশ থেকে বারিবর্ষণ করে মানুষের জন্যে খাদ্য ও ফল-ফুল দ্বারা সুখের সরঞ্জাম সৃষ্টি করেছি । [দেখুন, কুরতুবী] অথবা আয়াতের অর্থ, আমি আমার সৃষ্টি সম্পর্কে কখনো গাফেল নই | আমি আমার সৃষ্টির সবকিছু জানি । যমীনে যা প্রবেশ করে, যমীন থেকে যা বের হয়, আকাশ থেকে যা নাযিল হয়, যা আকাশে উঠে, তিনি সবই জানেন । তোমরা যেখানেই থাক সেখানেই তোমরা তার জ্ঞানের আওতাভুক্ত । আর তোমরা যা আমল কর আল্লাহ্ তা সম্যক দেখছেন । তিনি এমন এক সত্তা, কোন আসমান অপর আসমানের, কোন যমীন অপর যমীনের মধ্যে তার দৃষ্টিতে বাধা হয়ে দাড়ায় না। কোন পাহাড়ের কঠিন স্থানে, কোন সমুদ্রের গভীর কোণে কি আছে সবই পরিমাণ কত সবই তিনি জানেন । [ইবন কাসীর] আল্লাহ্ বলেন, “স্থল ও সমুদ্রের অন্ধকারসমূহে যা কিছু আছে তা তিনিই অবগত, তার অজানায় একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে এমন কোন শস্যকণাও অংকুরিত হয় না বা রসযুক্ত কিংবা শুস্ক এমন কোন বস্ত নেই যা সুস্পষ্ট কিতাবে নেই ।” [সূরা আল-আন "আম: ৫৯] এই আয়াতে আকাশ থেকে বারিবর্ণের আলোচনার সাথে ১-&বা “পরিমিত পরিমান" কথাটি যুক্ত করা হয়েছে । কারণ, পানি প্রয়োজনের চাইতে বেশী বর্ষিত হয়ে গেলে প্রাবন এসে যায় এবং মানুষ ও তার জীবন-জীবিকার জন্যে বিপদ ও আযাব হয়ে পড়ে ৷ তাই আকাশ থেকে বারিবর্ষণও পরিমিতভাবে হয় । যা মানুষের অভাব দূর করে দেয় এবং সর্বনাশের কারণ হয় না । তবে যেসব ক্ষেত্রে আল্লাহ তা'আলা কোন কারণে প্রাবন-তুফান চাপিয়ে দেয়ার ইচ্ছা করেন, সেসব ক্ষেত্র ভিন্ন | [দেখুন, ইবন কাসীর; ফাতহুল কাদীর] অর্থাৎ সেটাকে অদৃশ্য করার কোন একটাই পদ্ধতি নেই । অসংখ্য পদ্ধতিতে তাকে অদৃশ্য করা সম্ভব ৷ এর মধ্য থেকে যে কোনটিকে আমরা যখনই চাই ব্যবহার করে তোমাদেরকে জীবনের এ গুরুত্বপূর্ণ উপকরণটি থেকে বঞ্চিত করতে পারি । এভাবে এ আয়াতটি সুরা আল-মুলকের আয়াতটি থেকে ব্যাপকতর অর্থ বহন করে, যেখানে ৬/৬//.510107171559111.00177
— পৃষ্ঠা ৩৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।