0০011121715 ১০. তারাই হবে অধিকারী--- ১5189 ১১. যারা অধিকারী হবে ফিরদাউসেরণ), | 9০5১8255958 যাতে তারা হবে স্থায়ী) | পৃথকভাবে প্রতিটি ওয়াক্তের সালাত সম্পর্কে বক্তব্য দেয়া হয়েছে। “সালাতগুলোর সংরক্ষণ” এর অর্থ হচ্ছেঃ সে সালাতের সময়, সালাতের নিয়ম-কানুন, আরকান ও আহকাম, প্রথম ওয়াক্ত, রুকু সিজদা, মোটকথা সালাতের সাথে সংশিষ্ট প্রত্যেকটি জিনিসের প্রতি পুরোপুরি নজর রাখে । [দেখুন, কুরতুবী; ইবন কাসীর] এ গুণগুলোর শুরু হয়েছিল সালাত দিয়ে আর শেষও হয়েছে সালাত দিয়ে | এর দ্বারা বোঝা যায় যে, সালাত শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট ইবাদাত । হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা দৃঢ়তা অবলম্বন কর, তবে তোমরা কখনও পুরোপুরি দৃঢ়পদ থাকতে পারবে না । জেনে রাখ যে, তোমাদের সর্বোত্তম আমল হচ্ছে সালাত । আর মুমিনই কেবল ওযুর ব্যাপারে যত্ববান হয় ।” [ইবন মাজাহ: ২৭৭] (১) ফিরদৌস জান্নাতের সবচেয়ে বেশী পরিচিত প্রতিশব্দ | মানব জাতির বেশীরভাগ ভাষায়ই এ শব্দটি পাওয়া যায় । মুজাহিদ ও সায়ীদ ইবন জুবাইর বলেন, ফিরদৌস শব্দটি রুমী ভাষায় বাগানকে বলা হয় । কোন কোন মনীষী বলেন, বাগানকে তখনই ফেরদৌস বলা হবে, যখন তাতে আডুর থাকবে | [ইবন কাসীর] কুরআনের দু'টি স্থানে এ শব্দটি এসেছে । বলা হয়েছেঃ “তাদের আপ্যায়নের জন্য ফিরদৌসের বাগানগুলো আছে ।” [সুরা আল- কাহফঃ ১০৭] আর এ সুরায় বলা হয়েছেঃ “যারা অধিকারী হবে ফিরদাউসের, যাতে তারা হবে চিরস্থায়ী ।” [১১] অনুরূপভাবে ফিরদৌসের পরিচয় বিভিন্ন হাদীসেও বিস্তারিত এসেছে । এক হাদীসে এর পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে, জান্নাতের রয়েছে একশটি স্তর ৷ যা মহান আল্লাহ্ তার পথে জিহাদকারীদের জন্য তৈরী করেছেন । প্রতি দু'স্তরের মাঝের ব্যবধান হলো আসমান ও যমীনের মাঝের ব্যবধানের সমান । সুতরাং তোমরা যখন আল্লাহ্র কাছে জান্নাত চাইবে তখন তার নিকট ফিরদাউস চাইবে ; কেননা সেটি জান্নাতের মধ্যমনি এবং সর্বোচ্চ জান্নাত । আর তার উপরেই রয়েছে দয়াময় আল্লাহ্র আরশ । সেখান থেকেই জান্নাতের নালাসমুহ প্রবাহিত | [বুখারীঃ ২৬৩৭] (২) উল্লেখিত গুণে গুণান্িত লোকদেরকে এই আয়াতে জান্নাতুল-ফেরদাউসের অধিকারী বা ওয়ারিশ বলা হয়েছে । ওয়ারিশ বলার মধ্যে ইঙ্গিত আছে যে, মৃত ব্যক্তির সম্পত্তি যেমন ওয়ারিশদের মালিকানায় আসা অমোঘ ও অনিবার্ষ, তেমনি এসব গুণে গুণান্থিত ব্যক্তিদের জান্নাত প্রবেশও সুনিশ্চিত | তাছাড়া ৬৩ বাক্যের পর সফলকাম ব্যক্তিদের গুণাবলী পুরোপুরি উল্লেখ করার পর এই বাক্যে আরও ইঙ্গিত আছে যে, পূর্ণাঙ্গ সাফল্য ও প্রকৃত সাফল্যের স্থান জান্নাতই । মুজাহিদ বলেন, প্রত্যেক বান্দার জন্য দুটি স্থান রয়েছে । একটি স্থান জান্নাতে, অপর স্থানটি জাহান্নামে । মুমিনের ঘরটি জান্নাতে নির্মিত হয়, আর জাহান্নামে তার ঘরটি ভেঙে দেয়া হয়। পক্ষান্তরে কাফেরের জন্য জান্নাতে যে ঘরটি সেটা ভেঙে দেয়া হয়, আর তার জন্য জাহান্নামের ঘরটি তৈরী করা হয় ।|ইবন কাসীর] কোন কোন মনীষী বলেন, মুমিনরা ৬/৬/.510107171559111.00177
— পৃষ্ঠা ৩৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।