Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011121715 ২২- সূরা আল-হাজ্জ পারা ১৭ /১৮০২ উ 1৬৯1 ১15৬৮ 7 কাজেই তোমরা সালাত কায়েম 6৮952 019 (১) (২) কর, যাকাত দাও) এবং আল্লাহ্‌কে মজবুতভাবে অবলম্বন করণ); তিনিই তোমাদের অভিভাবক, তিনি কতই না উত্তম অভিভাবক আর কতই না উত্তম সাহায্যকারী! আমরা বিদ্যমান ছিলাম না ঠিকই, কিন্তু আমরা আমাদের রাসূল সাল্সাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর মুখ থেকে এ কথা শুনেছি, যার সত্যবাদিতায় কোন সন্দেহ নেই । কাজেই আমরা সাক্ষ্য দিতে পারি । অতঃপর তাদের সাক্ষ্য কবুল করা হবে । এই বিষয়বস্তু বুখারী ইত্যাদি গ্রন্থে আবু সায়ীদ খুদরী রাদিয়াল্লাহু 'আনহু-এর হাদীসে বর্ণিত আছে । [দেখুন- বুখারীঃ ৩৩৩৯] উদ্দেশ্য এই যে, আল্লাহ্‌ তা“আলা যখন তোমাদের প্রতি এতসব বিরাট অনুগ্রহ করেছেন যেগুলো ওপরে বর্ণিত হয়েছে, তখন তোমাদের কর্তব্য আল্লাহ্‌র বিধানাবলী পালনে পুরোপুরি সচেষ্ট হওয়া ৷ বিধানাবলীর মধ্যে এস্থলে শুধু সালাত ও যাকাত উল্লেখ করার কারণ এই যে, দৈহিক কর্ম ও বিধানাবলীর মধ্যে সালাত সর্বাধিক গুরুতৃপূর্ণ এবং আর্থিক বিধানাবলীর মধ্যে যাকাত সর্বাধিক গুরুত্ববহঃ যদিও শরী“'আতের সব বিধান পালন করাই উদ্দেশ্য ৷ মূলকথা হচ্ছে, আল্লাহ্‌ যা অবশ্য কর্তব্য করেছেন সেটা সম্পন্ন করা এবং যা হারাম করেছেন সেটা থেকে বেচে থাকার মাধ্যমে আল্লাহ্‌র হক আদায় করা । আর তন্মধ্যে অন্যতম গুরুত্পূর্ণ হচ্ছে, সালাত কায়েম করা, যাকাত দেয়া, আন্রাহ্‌র সৃষ্টির প্রতি ইহসান বা দয়া করা, আল্লাহ্‌ ফকীরদের জন্য, দুর্বল ও অভাবীদের জন্য ধনীদের উপর তাদের সম্পদ থেকে বছরে যৎ্কিঞ্চিত যা ফরয করেছেন তা বের করে আদায় করা | [ইবন কাসীর] অর্থাৎ মজবুতভাবে আল্লাহকে আকড়ে ধরো । পথ নির্দেশনা ও জীবন যাপনের বিধান তার কাছ থেকেই নাও । তারই আনুগত্য করো | তাকেই ভয় করো । আশা-আকাংখা তাঁরই সাথে বিজড়িত করো | তারই কাছে হাত পাতো । তারই সন্তার উপর নির্ভর করে তাওয়াকুল ও আস্থার বুনিয়াদ গড়ে তোলো । তার কাছেই সাহায্য প্রার্থনা কর । আব্দুল্লাহ ইবনে আববাস রাদিয়াল্লাহু “আনহু বলেনঃ এই বাক্যের উদ্দেশ্য এই যে, আল্লাহ্‌ তা'আলার কাছে দো“আ কর- তিনি যেন তোমাদেরকে দুনিয়া ও আখেরাতের অপছন্দনীয় বিষয়াদি থেকে নিরাপদ রাখেন । কেউ কেউ বলেনঃ এই বাক্যের অর্থ এই যে, কুরআন ও সুন্নাহকে অবলম্বন কর, সর্বাবস্থায় এগুলোকে আকড়ে থাক; যেমন এক হাদীসে আছে- “আমি তোমাদের জন্য দু'টি বস্ত ছেড়ে যাচ্ছি । তোমরা যে পর্যন্ত এ দুটিকে অবলম্বন করে থাকবে; পথভ্রষ্ট হবে না । একটি আন্মাহ্র কিতাব ও অপরটি আমার সুন্নাত | [মুয়াত্তা ইমাম মালেকঃ ১৩৯৫] ৬/৬/.51010717155911.00177

— পৃষ্ঠা ৩৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।