0০011121715 ২২- সুরা আল-হাজ্জ পারা ১৭ [১৮০০ ৬7০ (৩ তোমাদের পিতা'১ ইব্রাহীমের 1০১7 2৩৩৩ + 5805 মিল্লাত । তিনি আগে তোমাদের এ 2922 নামকরণ করেছেন “মুসলিম' এবং এ 61515 6৯20152585৩ কিতাবেও(); যাতে রাসূল তোমাদের (১) (২) (৩) এখানে প্রশ্ন হতে পারে যে, তোমাদের পিতা বলে কাদের বোঝানো হয়েছে? কোন কোন মুফাস্সির বলেনঃ এখানে প্রকৃতপক্ষে কুরাইশী মুমিনদেরকে সম্বোধন করা হয়েছে, যারা সরাসরি ইব্রাহীম “আলাইহিস্ সালাম-এর বংশধর | [কুরতুবী] এরপর কুরাইশদের অনুগামী হয়ে সব মুসলিম এই ফযীলতে শামিল হয়; যেমন-হাদীসে আছেঃ সব মানুষ দ্বীনের ক্ষেত্রে কুরাইশদের অনুগামী । মুসলিম মুসলিম কুরাইশদের অনুগামী এবং কাফের কাফের কুরাইশদের অনুগামী | [মুসনাদে আহমাদঃ ১৯, অনুরূপ হাদীস- বুখারীঃ ৩৪৯৫, মুসলিমঃ ১৮১৮, ইবনে হিব্বানঃ ৬২৬৪] কারও কারও মতে, এ আয়াতে সব মুসলিমকে সম্বোধন করা হয়েছে । ইব্রাহীম “আলাইহিস্ সালাম এদিক দিয়ে সবার পিতা । কারণ, আল্লাহ্ তাআলা সমগ্র মানব জাতির জন্য ইব্রাহীম “আলাইহিস্ সালাম-কে তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে নেতা হিসাবে মনোনীত করেন । তিনি আনুগত্যের চরম পারাকাষ্ঠা দেখিয়েছেন, সুতরাং সমস্ত আনুগত্যকারীদের তিনি পিতা । তাছাড়া ইবরাহীম আলাইহিস সালামের সম্মান করা তেমনি অবশ্য কর্তব্য যেমনি সন্তান তার পিতার সম্মান করা একান্ত কর্তব্য ৷ কারণ তিনি তাদের নবীর পিতা | [আহকামুল কুরআন লিল জাসসাস; কুরতুবী; ফাতহুল কাদীর] আয়াতের অর্থ, তোমরা তোমাদের পিতা ইব্রাহীম “আলাইহিস সালাম-এর মিল্লাতকে আঁকড়ে ধর | [ফাতহুল কাদীর] আয়াতের অন্য অর্থ হচ্ছে, তোমাদের দ্বীনে তোমাদের জন্য কোন সংকীর্ণ তা রাখেন নি, যেমন তোমাদের পিতা ইবরাহীমের মিল্লাতে কোন সংকীর্ণতা ছিল না । [তাবারী; ইবন কাসীর] অপর অর্থ হচ্ছে, পূর্ববর্তী আয়াতে যে নির্দেশগুলো দেয়া হয়েছিল, অর্থাৎ রুকু, সিজদা, কল্যাণমূলক কাজ এবং যথাযথ জিহাদ করা এগুলো ইবরাহীম আলাইহিস সালামের মিল্লাত । তখন আয়াতটির সমর্থন অন্য আয়াতেও এসেছে, “বলুন, “আমার রব তো আমাকে সৎপথে পরিচালিত করেছেন । এটাই সুপ্রতিষ্ঠিত দ্বীন, ইব্রাহীমের মিল্লাত (আদর্শ), তিনি ছিলেন একনিষ্ঠ এবং তিনি মুশরিকদের অন্তর্ভূক্ত ছিলেন না ।” [সূরা আল-আন'আম: ১৬১] কারণ, রুকু, সিজদা, কল্যাণমূলক কাজ, যথাযথ জিহাদ এসবই সুপ্রতিষ্ঠিত দ্বীনের অন্তর্ভুক্ত ।|আদওয়াউল বায়ান] তিনি তোমাদেরকে পূর্বে এবং এ কিতাব কুরআনে মুসলিম নামকরণ করেছেন । এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে এ ব্যাপারে দুটি মত রয়েছে- (এক) এখানে ইব্রাহীম “আলাইহিস্ সালাম-কে বোঝানো হয়েছে । অর্থাৎ ইব্রাহীম “আলাইহিস্ সালামই কুরআনের পূর্বে উম্মতে মুহাম্মাদী এবং সমগ্র বিশ্বাসী সম্প্রদায়ের ৬/৬/.51010717155911.00177
— পৃষ্ঠা ৩৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।