Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011121715 ২২- সূরা আল-হাজ্জ পারা ১৭ /১৭৯৯ %০৮৮1 015৮7 তোমাদেরকে মনোনীত করেছেন) । ৩5৬30344৩৩8 তে (১) (২) তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের | 75১42: 24442 উপর কোন সংকীর্ণতা রাখেননি) | ফিরিয়ে আনা । আর শয়তানের সাথে জিহাদ করবে তার কুমন্ত্রণা ঝেড়ে ফেলে দিয়ে, যালেমদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাদের যুলুমের প্রতিরোধ করে এবং কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে তাদের কুঁফরিকে প্রতিহত করে | [কুরতুবী] কারও কারও মতে, দ্ব'১৮৬-% এর অর্থ জিহাদে পূর্ণ শক্তি ব্যয় করা এবং কোন তিরস্কারকারীর তিরস্কারে কর্ণপাত না করা । [ফাতহুল কাদীর] দাহ্হাক ও মুকাতিল বলেনঃ ্৯৪৮৬-% দ্বারা উদ্দেশ্য, আল্লাহ্র জন্য কাজ করা, যেমন করা উচিত এবং আল্লাহ্‌র ইবাদাত করা যেমন করা উচিত | আব্দুল্লাহ্‌ ইবন মুবারক বলেনঃ এ স্থলে জিহাদ বলে নিজের প্রবৃত্তি ও অন্যায় কামনা-বাসনার বিরুদ্ধে জিহাদ করা বোঝানো হয়েছে ।[বাগভী] ওয়াসিলা ইবনে আসকা" রাদিয়াল্লাহু “আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ আল্লাহ্‌ তা'আলা সমগ্র বনী-ইসমাঈলের মধ্য থেকে কেনানা গোত্রকে মনোনীত করেছেন, অতঃপর কেনানার মধ্য থেকে কুরাইশকে, অতঃপর কুরাইশের মধ্য থেকে বনী-হাশেমকে এবং বনী-হাশেমের মধ্য থেকে আমাকে মনোনীত করেছেন । [মুসলিমঃ ২২৭৬] অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা এ দ্বীনে তোমাদের উপর কোন সংকীর্ণতা রাখেননি | “্বীনে €কীর্ণতা নেই” -এই বাক্যের তাৎপর্য বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, কোন কোন মুফাসসির বলেন, এর অর্থঃ এই দ্বীনে এমন কোন গোনাহ্‌ নেই, যা তাওবা করলে মাফ হয় না এবং আখেরাতের আযাব থেকে নিস্কৃতি পাওয়ার কোন উপায় হতে পারে না। পূর্ববর্তী উম্মতদের অবস্থা এর বিপরীত । তাদের মধ্যে এমন কতিপয় গোনাহ্‌ও ছিল, যা তাওবা করলেও মাফ হত না ।[ফাতহুল কাদীর] কারও কারও নিকট এর অর্থ, দ্বীনের মধ্যে এমন কোন হুকুম নেই যা মানুষকে সমস্যায় নিপতিত করবে । বরং এখানে যাবতীয় সংকীর্ণ অবস্থা থেকে উত্তরণের উপায় আছে । মূলতঃ ইসলাম সহজ দ্বীন, সুনির্দিষ্ট কোন দিক নয়; বরং সর্বদিক দিয়েই ইসলাম সহজ দ্বীন | এ দ্বীনে কোন সংকীর্ণ তার অবকাশ নেই । আল্লাহ্‌ তা'আলা এ দ্বীন ইসলামকে কেয়ামত পর্যন্ত সর্বশেষ দ্বীন হিসাবে অবশিষ্ট রাখবেন । তাই সর্বসাধারণের উপযোগী করে তিনি এ দ্বীন নির্ধারণ করে দিয়েছেন । এ দ্বীনের মধ্যে সংকীর্ণ তা না থাকার ব্যাপারে বিভিন্ন পুস্তক রচনা করা হয়েছে । উদাহরণ স্বরূপ বলা যায়- অযুর পানি না পেলে তায়াম্মুমের সালাতের কসর, সওমের জন্য অন্য সময়ে পূরণ করার অনুমতি ইত্যাদি অন্যতম | [দেখুন, ইবন কাসীর] ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ৩৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।