Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

00171121715 (১) (২) ০ ৮১০১1 00017415589 ১৯ তার উত্তরাধিকারীকে তো আমরা তার 9/223448183 প্রতিকারের অধিকার দিয়েছি১; কিন্তু হত্যা ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে, সে তো সাহায্যপ্রাপ্ত হয়েছেই । তাই আল্লাহ্‌ তাআলা এ নির্দেশ দিচ্ছেন যে, মুশরিকদের কেউ তোমাদের হত্যা করছে বলে তোমরা তাদের পিতা, ভাই, অথবা তাদের গোত্রীয় কাউকে হত্যা করো না । যদিও তারা মুশরিক হয় । তোমাদের হত্যাকারী ছাড়া কাউকে হত্যা করো না । [ফাতহুল কাদীর] মূল শব্দ হচ্ছে, “তার অভিভাবককে আমি সুলতান দান করেছি ।” এখানে সুলতান অর্থ হচ্ছে “প্রমাণ” যার ভিত্তিতে সে হত্যাকারীর উপর কিসাস দাবী করতে পারে । এ থেকে একটি গুরুত্বপূর্ণ মূলনীতি বের হয় যে, হত্যা মোকদ্দমায় নিহত ব্যক্তির অভিভাবকগণই এর মূল বাদীপক্ষ ৷ তারা হত্যাকারীকে মাফ করে দিতে এবং কিসাসের পরিবর্তে রক্তপণ গ্রহণ করতে সম্মত হতে পারে | [ইবন কাসীর] তবে যদি মূল অভিভাবক না থাকে, তখন দায়িত্তপ্রাপ্ত ব্যক্তি এ কাজের দায়িত্ব নিতে পারে । [ফাতহুল কাদীর] এর সারমর্ম এই যে, অন্যায়ের প্রতিশোধ অন্যায়ের মাধ্যমে নেয়া জায়েয নয় | প্রতিশোধের বেলায়ও ইনসাফের প্রতি লক্ষ্য, রাখা অপরিহার্য । হত্যার ব্যাপারে বিভিন্নভাবে সীমা অতিক্রম করা যেতে পারে | এগ্তলো সবই নিষিদ্ধ | যেমন প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে উন্মন্তের মতো অপরাধী ছাড়া অন্যদেরকেও হত্যা করা । অথবা অপরাধীকে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলা | কিংবা মেরে ফেলার পর তার লাশের উপর মনের ঝাল মেটানো । অথবা রক্তপণ নেবার পর আবার তাকে হত্যা করা ইত্যাদি । [ইবন কাসীর] যে পর্যন্ত নিহত ব্যক্তির ওলী ইনসাফ সহকারে নিহতের প্রতিশোধ কেসাস নিতে চাইবে, সেই পর্ষস্ত শরী“আতের আইন তার পক্ষে থাকবে । আল্লাহ্‌ তাআলা তার সাহায্যকারী হবেন । পক্ষান্তরে সে যদি প্রতিশোধ স্পৃহায় উম্মত্ত হয়ে কেসাসের সীমালজ্ঘন করে, তবে সে মযলুম না হয়ে যালেম হয়ে যাবে । আল্লাহ্‌ তাআলা এবং তার আইন এখন তার সাহায্য করার পরিবর্তে প্রতিপক্ষের সাহায্য করবে এবং তাকে যুলুম থেকে বাচাবে | যায়েদ ইবন আসলাম এ আয়াতের তাফসীরে বলেন, জাহেলিয়াত যুগের আরবে সাধারণতঃ এক ব্যক্তির হত্যার পরিবর্তে হত্যাকারীর পরিবার অথবা সঙ্গী- সাথীদের মধ্য থেকে যাকেই পাওয়া যেত, তাকেই হত্যা করা হত । কোন কোন ক্ষেত্রে নিহত ব্যক্তি গোত্রের সরদার অথবা বড়লোক হলে তার পরিবর্তে শুধু এক ব্যক্তিকে কেসাস হিসেবে হত্যা করা যথেষ্ট মনে করা হত না; বরং এক খুনের পরিবর্তে দু-তিন কিংবা আরও বেশী মানুষের প্রাণ সংহার করা হত | কেউ কেউ প্রতিশোধ স্পৃহায় উম্মত্ত হয়ে হত্যাকারীকে শুধু হত্যা করেই ক্ষান্ত হত না, বরং ৬/৬//.51010717155911.00177

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।