Quraanul Kareem Bangla Onubad O Sonkhipto Tafseer 2 PDF
/ ১৪৮৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011121715 ৩৯, যুদ্ধের অনুমতি দেয়া হল ভাদেরকে | /98%9১554545589 যারা আক্রান্ত হয়েছে১; কারণ তাদের টিকে (১) (২) প্রতি অত্যাচার করা হয়েছে১ । আর ইবনে আববাস বলেন, এ আয়াত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের ব্যাপারে নাযিল হয়েছে । যখন তাদেরকে মক্কা থেকে বের করে দেয়া হয় । [ইবন কাসীর] অধিকাংশ মনীষী বলেছেন, জিহাদের ব্যাপারে এটিই প্রথম নাধিলকৃত আয়াত | ইবনে আববাস থেকে বর্ণিত, যখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেয়া হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এরা অবশ্যই ধ্বংস হবে, তারা তাদের নবীকে বের করে দিয়েছে । 'ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন' তখন এ আয়াত নাধিল হয় । আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমি বুঝতে পারলাম যে, যুদ্ধ হতে যাচ্ছে । আর এটিই প্রথম যুদ্ধের আয়াত । [তিরমিযী: ৩১৭১; মুসনাদে আহমাদ: ১/২১৬] এর আগে মুসলিমদেরকে যুদ্ধ করতে নিষেধ করা হয়েছিল । তাদেরকে সবর করতে নির্দেশ দেয়া হচ্ছিল ।[মুয়াসসার] এদের উপর যে ধরনের অত্যাচার করে বের করে দেয়া হয় তা অনুমান করার জন্য একটি ঘটনা থেকেই বোঝা যায়: সুহাইব রুমী রাদিয়াল্লাহু “আনহু যখন হিজরত করতে থাকেন তখন কুরাইশ বংশীয় কাফেররা তাকে বলে, তুমি এখানে এসেছিলে খালি হাতে । এখন অনেক ধনী হয়ে গেছো । যেতে চাইলে তুমি খালি হাতে যেতে পারো । নিজের ধন-সম্পদ নিয়ে যেতে পারবে না | অথচ তিনি নিজে পরিশ্রম করেই এ ধন-সম্পদ উপার্জন করেছিলেন ৷ কারো দান তিনি খেতেন না । ফলে বেচারা হাত-পা ঝেড়ে উঠে দীড়ান এবং সবকিছু এ জালেমদের হাওয়ালা করে দিয়ে এমন অবস্থায় মদীনায় পৌঁছেন যে, নিজের পরণের কাপড়গুলো ছাড়া তার কাছে আর কিছুই ছিল না । [ইবন হিব্বান: ১৫/৫৫৭] মক্কা থেকে মদীনায় যারাই হিজরত করেন তাদের প্রায় সবাইকেই এ ধরনের যুলুম-নির্ধাতনের শিকার হতে হয় | ঘর-বাড়ি ছেড়ে চলে আসার সময়ও যালেমরা তাদেরকে নিশ্চিন্তে ও নিরাপদে বের হয়ে আসতে দেয়নি । মোট কথাঃ মক্কায় মুসলিমদের উপর কাফেরদের নির্যাতন চরম সীমায় পৌছে গিয়েছিল । এমন কোন দিন যেত না যে, কোন না কোন মুসলিম তাদের নিষ্ঠুর হাতে আহত ও প্রহৃত হয়ে না আসত । মক্কায় অবস্থানের শেষ দিনগুলোতে মুসলিমদের খ্যাও যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল । তারা কাফেরদের যুলুম ও অত্যাচার দেখে তাদের মোকাবেলায় যুদ্ধ করার অনুমতি চাইতেন । কিন্তু রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলতেনঃ সবর কর । আমাকে এখনো যুদ্ধের অনুমতি দেয়া হয়নি । দীর্ঘ দশ বছর পর্যন্ত এমনিতর পরিস্থিতি অব্যাহত রইল । ৬/৬/.51010717155911.00177

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।